টেকনাফে দুই কেজি ক্রিস্টাল মেথসহ যুবক গ্রেপ্তার

প্রথম পাতা » চট্টগ্রাম » টেকনাফে দুই কেজি ক্রিস্টাল মেথসহ যুবক গ্রেপ্তার
মঙ্গলবার, ৬ জুন ২০২৩



টেকনাফে দুই কেজি ক্রিস্টাল মেথসহ যুবক গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফে দুই কজি ১১২ গ্রাম ক্রিস্টাল মেথসহ (আইস) মেহেদি হাসান (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে বিজিবি। মঙ্গলবার (৬ জুন) সকাল ১০টার দিকে উপজেলার আলুগোলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার মেহেদি হাসান উপজেলার খোনকার পাড়া এলাকার মো. নবী হোসেনের ছেলে।

লে. কর্ণেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, নাজিরপাড়া বিওপি’র আলুগোলা এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার হতে পারে এমন তথ্যের ভিত্তিতে দুটি টহলদল অভিযান চালায়। এ সময় সীমান্তের শূন্য লাইন থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মেহেদি হাসানের সন্দেহজনক ঘোরাফেরা করার সময় তাকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মেহেদি মাদক পাচারের কথা স্বীকার করে। তার দেওয়া তথ্যমতে, কেওড়া বাগানের ভেতরে কালো পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় দুই কেজি ১১২ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়।

তিনি আরও বলেন, গ্রেপ্তার যুবককে জব্দকৃত আইসসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৫৯:২০   ৩৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ