আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে ফের বিদ্যুৎ সরবরাহ শুরু

প্রথম পাতা » ছবি গ্যালারী » আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে ফের বিদ্যুৎ সরবরাহ শুরু
বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩



আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে ফের বিদ্যুৎ সরবরাহ শুরু

দেশজুড়ে টানা লোডশেডিংয়ের মধ্যেই প্রায় আধঘণ্টা বন্ধ ছিল ভারতের ঝাড়খণ্ডে আদানি গ্রুপের বিদ্যুৎকেন্দ্র থেকে আসা বাংলাদেশের জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ। আধা ঘণ্টা পর ফের জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুন) রাত পৌনে ৪টায় এই বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

এর আগে, চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে বেলা পৌনে ৩টায় ঝড়ের কারণে সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় আদানি বিদ্যুৎকেন্দ্রের সরবরাহ বন্ধ হয়ে যায়।

উল্লেখ্য, আদানির বিদ্যুৎকেন্দ্রে ৮০০ মেগাওয়াট করে দুটি ইউনিট আছে। প্রথম ইউনিট থেকে গড়ে ৭৫০ মেগাওয়াট করে বিদ্যুৎ সরবরাহ শুরু হয় গত মার্চে। এর আগে ২ জুন সর্বোচ্চ ১০৭৫ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করেছিল আদানি। দ্বিতীয় ইউনিট থেকে পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছে দুদিন আগে। এটি থেকে মোট এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ আনা হবে।

বাংলাদেশ সময়: ১২:৫৬:৩৬   ৪৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
৭০ পিস ইয়াবাসহ ধনবাড়ীতে জামালপুরের যুবদল নেতা গ্রেফতার
শিশুদের অধিকার নিশ্চিত করতে সবাইকে কাজ করতে হবে: এমপি কালাম
বাংলাদেশে এসেই ধর্ম বদলে বিয়ে করলেন ফিনল্যান্ডের নাগরিক
সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থানের সমন্বয়ে দারিদ্র্য বিমোচনে বিশ্বে মডেল বাংলাদেশ : ড. তিতুমীর
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার পথ সহজ করতে চায় সরকার : মাহ্দী আমিন
দেড় বছরের মধ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে : পরিবেশমন্ত্রী
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ