ফতুল্লায় ৩৯৮ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লায় ৩৯৮ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩



ফতুল্লায় ৩৯৮ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফতুল্লায় ৩৯৮ বোতল ফেনসিডিলসহ মো. মিন্টু শেখ (৩৮) ও মো. সেলিম হোসেন (৪০) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক সরবারহের কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।

বৃহস্পতিবার সকালে কুতুবআইল (পিটালিপুর) এলাকায় মোহাম্মদ আলীর বাড়ির সামনে ওই ফেনসিডিল বিক্রয়কালে তাদের হাতেনাতে গ্রেপ্তার করে র‌্যাব-১১।

র‌্যাব-১১’র সিনিয়র সহকারী পরিচালক মো. রিজওয়ান সাঈদ জিকু বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত মো. মিন্টু শেখ ও মো. সেলিম হোসেন পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা চলমান রয়েছে।

তারা দীর্ঘদিন ধরে অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল পরিবহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশেপাশের এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছে।

তিনি আরও জানান, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মো. মিন্টু শেখ ও মো. সেলিম হোসেনকে ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৫৩:৩২   ৭০০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
কালকিনিতে অবৈধ ৬ ড্রেজার ধ্বংস, একজনের কারাদণ্ড
সালথায় বরাদ্দের ২০০ বস্তা সার উধাও, ডিলারকে জরিমানা
সদরপুরে সপ্তম উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশ শুরু
ফরিদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ, তদন্ত দাবি বঞ্চিতদের
ক্ষুদে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ইছাপাশা মাদ্রাসার অভিভাবক সমাবেশ
আলফাডাঙ্গায় স্বচ্ছতার ভিত্তিতে সার ডিলার নিয়োগের দাবিতে যুবদলের সংবাদ সম্মেলন
ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ