রাজনীতির ‘রহস্য পুরুষ’ সিরাজুল আলম খান আর নেই

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজনীতির ‘রহস্য পুরুষ’ সিরাজুল আলম খান আর নেই
শুক্রবার, ৯ জুন ২০২৩



রাজনীতির ‘রহস্য পুরুষ’ সিরাজুল আলম খান আর নেই

বাংলাদেশের রাজনীতির ‘রহস্য পুরুষ’ হিসেবে পরিচিত সিরাজুল আলম খান মারা গেছেন।

শুক্রবার (৯ জুন) দুপুর সোয়া দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

সিরাজুল আলম খানের ব্যক্তিগত সহকারী মো. রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।

সিরাজুল আলম খান দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানান সমস্যায় ভুগছিলেন। গত ২০ মে তিনি শ্বাসকষ্ট নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। এরপর তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল।

রাজনীতির ‘রহস্য পুরুষ’ খ্যাত সিরাজুল আলম খান একজন চিরকুমার। দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে কাটিয়ে বর্তমানে তিনি রাজধানীর কলাবাগানে ভাইদের সঙ্গে থাকতেন। ষাটের দশকে স্বাধীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্রলীগের যে ‘নিউক্লিয়াস’ আলোচনায় আসে, তার উদ্যোক্তা ছিলেন তিনি। স্বাধীনতার পর আওয়ামী লীগ ভেঙে জাসদ গঠনের উদ্যোক্তাও ছিলেন এই রাজনীতিবিদ। রাজনীতিতে সক্রিয় থাকলেও তিনি কখনও জনসম্মুখে আসতেন না এবং বক্তৃতা-বিবৃতি দিতেন না। আড়ালে থেকেই তৎপরতার জন্য তাকে ঘিরে রহস্যের সৃষ্টি হয়। এর ফলে বাংলাদেশের রাজনীতিতে ‘রহস্য পুরুষ’ হিসেবে পরিচিতি পান তিনি।

বাংলাদেশ সময়: ১৫:২০:০৫   ৩৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জুলাই শহীদ জাহিদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর
নাসিকের সীমানা সম্প্রসারণে চার ইউনিয়ন যুক্ত হচ্ছে, ৩০ দিনের মধ্যে আপত্তি আহ্বান
নারায়ণগঞ্জ কাঁচপুরে ২৬৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, এটি মৌলিক অধিকার: জুবাইদা রহমান
ভারতের কাছ থেকে ‘ব্রহ্মস’ ও ‘অস্ত্র’ ক্ষেপণাস্ত্র কিনবে ইন্দোনেশিয়া
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত ৬
সুপার সাব মেরিনোর গোলে পর্তুগালকে বিদায় করে কোয়ার্টারে স্পেন
অর্থনীতির গতি বাড়াতে বীমা খাতকে আইনি কাঠামোয় আনার তাগিদ তথ্যমন্ত্রীর
পানিসম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও নেদারল্যান্ডসের যৌথ কাজ করার অঙ্গীকার
জুলাইকে জাতীয় মননে জাগিয়ে রাখতে চাই : তথ্য উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ