পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে - পার্বত্য মন্ত্রী

প্রথম পাতা » চট্টগ্রাম » পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে - পার্বত্য মন্ত্রী
শুক্রবার, ৯ জুন ২০২৩



পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে -পার্বত্য মন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, আওয়ামী লীগ সরকার পার্বত্য মানুষের কল্যাণে পার্বত্য তিন জেলায় উন্নয়ন কাজ অব্যাহত রেখেছে। দেশের সামাজিক সুযোগ-সুবিধা প্রদান ও সার্বিক উন্নয়নে বর্তমান সরকারের বিকল্প নেই।
মন্ত্রী আজ বান্দরবান সদরের রাস্তা সংস্কার, ড্রেইন নির্মাণ ও স্থানীয় কবরস্থান উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকার পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়নে সড়ক সংস্কার ও নির্মাণ, মন্দির-মসজিদ-খিয়াং-বৌদ্ধ বিহার প্রতিষ্ঠা ও নির্মাণসহ নানান উন্নয়ন কাজ করে যাচ্ছে। পার্বত্য জেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে পর্যটন শিল্পের
ব্যাপক প্রসার ঘটেছে এবং মানুষের জীবন যাত্রার মান উন্নত হচ্ছে। ডিজিটাল ব্যবস্থার কল্যাণে আধুনিকতর হচ্ছে পার্বত্য অঞ্চল। পার্বত্য স্থানীয় বাসিন্দারা আগের চেয়ে অর্থনৈতিকভাবে অনেক বেশি স্বাবলম্বী হচ্ছে। তিনি  ২০৪১ সালের মধ্যে
স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সর্বস্তরের জনগণকে আওয়ামী লীগের পাশে থাকার আহ্বান জানান।
মন্ত্রী পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে ৭ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে বান্দরবান কেন্দ্রীয় কবরস্থানের লাশ ঘর, গেইট, সড়ক এবং বাস টার্মিনাল ভবন ও মসজিদ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করেন। পরে তিনি বান্দরবান পৌরসভার তত্ত্বাবধানে ৬৯ লাখ টাকা ব্যয়ে বান্দরবান সদর হাসপাতাল থেকে গণপূর্ত বিভাগ সড়ক সংস্কার কাজের উদ্বোধন করেন।
এসময় অন্যান্যের মধ্যে বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, বান্দরবান পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সৌরভ দাস শেখর ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:২১:২৫   ৪০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ