চট্টগ্রামে কিশোর গ্যাং ‘টিন স্কোয়াডের’ ৫ সদস্য গ্রেফতার

প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামে কিশোর গ্যাং ‘টিন স্কোয়াডের’ ৫ সদস্য গ্রেফতার
শনিবার, ১০ জুন ২০২৩



চট্টগ্রামে কিশোর গ্যাং ‘টিন স্কোয়াডের’ ৫ সদস্য গ্রেফতার

চট্টগ্রাম নগরীর কদমতলী বিআরটিসি বাসস্ট্যান্ড এলাকা থেকে ‘টিন স্কোয়াড’ নামে একটি কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (৮ জুন) তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া কিশোররা হলো- রবিউল হাসান (১৭), শাহিনুজ্জামান মাসুম (১৭), তাফহিম মো. মারুফ (১৬), আবরার মুনতাসির আদনান (১৪) ও রাহি উদ্দিন রহমান নিশান (১৭)।

র‌্যাব জানায়, কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্য দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে কদমতলী বিআরটিসি বাসস্ট্যান্ডের পাশে জড়ো হচ্ছে বলে তাদের কাছে গোপন সংবাদ ছিল। এ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সেখানে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ধারাল ২টি স্টিলের চাকু জব্দ করা হয়।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানান, ‘টিন স্কোয়াড’ নামের কিশোর গ্যাংটি মূলত নগরীর কোতয়ালী থানা এলাকায় সংঘবদ্ধ হয়ে মারামারি, ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মে জড়িত।

গ্যাংটির সদস্যরা এলাকায় প্রকাশ্যে নিজেদের মধ্যে মারামারি, অন্য সাধারণ কিশোরদের মারধর ও প্রাণনাশের হুমকি দেয়ার পাশাপাশি দেশিয় অস্ত্রশস্ত্র প্রদর্শন ও মাদক সেবন করে। এছাড়া মাদক কারবার ও দখলবাজিতেও তাদের ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছে র‌্যাব।

অপরাধে জড়িয়ে কিশোররা ক্রমেই অপ্রতিরোধ্য হয়ে উঠছে এবং অধিকাংশ কিশোর গ্যাং গড়ে ওঠার পেছনে স্থানীয় একটি চক্রের মদদ রয়েছে বলেও জানান র‌্যাব কর্মকর্তা নুরুল আবছার।

তিনি বলেন, ‘হিরোইজম’ প্রকাশ করাও পাড়া-মহল্লায় কিশোর গ্যাং গড়ে ওঠার অন্যতম কারণ। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য গ্রেফতার কিশোরদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:৩২:১৪   ৪৭৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
রাষ্ট্র ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার - কৃষিমন্ত্রী
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০
আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ
গণতন্ত্রের ভিতকে শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ