নির্ধারিত সময়ের মধ্যেই রেল সড়ক নির্মাণ কাজ শেষ হবে : রেলপথ মন্ত্রী

প্রথম পাতা » খুলনা » নির্ধারিত সময়ের মধ্যেই রেল সড়ক নির্মাণ কাজ শেষ হবে : রেলপথ মন্ত্রী
শনিবার, ১০ জুন ২০২৩



নির্ধারিত সময়ের মধ্যেই রেল সড়ক নির্মাণ কাজ শেষ হবে : রেলপথ মন্ত্রী

রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, নির্ধারিত সময় ২০২৪ সালের জুন মাসের মধ্যেই রেল সড়ক নির্মাণ কাজ শেষ হবে। তিনি আজ শনিবার দুপুরে জেলার লোহাগড়ায় মধুমতি রেলসেতু পরিদর্শন শেষে মধুমতি আর্মি ক্যাম্পে সাংবাদিকদের এ কথা বলেন। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধূরীসহ প্রকল্প সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
নূরুল ইসলাম সুজন বলেন, পদ্মাসেতু রেল প্রল্পটি কাজের সুবিধার্থে দুইটিভাবে ভাগ করা হয়েছে। একটি হলো ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্তু। যা আগামী সেপ্টম্বর মাসের জনসাধারণের জন্য উন্মুক্ত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই রেল সড়কের উদ্বোধন করবেন।
তিনি জানান, ২০২৩ সালের মে মাস পর্যন্তু রেল সড়ক নির্মান কাজের অগ্রগতি ঢাকা-যশোর পর্যন্তু অগ্রগতি ৭৭ শতাংশ। ঢাকা-মাওয়া পর্যন্তু অগ্রগতি ৭৫ দশমিক ৫০ শতাংশ। মাওয়া-ভাঙ্গা পর্যন্তু ৯৪ শতাংশ এবং ভাঙ্গা-যশোর পর্যন্তু ৭০ শতাংশ কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:১২:১৩   ৩৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-গোলাবারুদ উদ্ধার
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
খুলনায় ক্রিকেটের উন্মাদনা ; পর্দা উঠলো জাতীয় ক্রিকেট লিগের
অবৈধভাবে গ্যাস বিক্রি করায় চুয়াডাঙ্গায় ১ ব্যবসায়ীর জরিমানা
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
তরুণ প্রজন্মকে সাম্প্রদায়িকতা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে: সংস্কৃতি মন্ত্রী
ফারাক্কার প্রভাবে দক্ষিণ-পশ্চিমের ৫৪ নদী ভরাট হয়েছে : পরিবেশ প্রতিমন্ত্রী
বিএনপি নেতারা ভুলভাল বলে প্রথাগতভাবে টিকে থাকার চেষ্টা করছেন: গোলাম পরওয়ার
জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ