সরিষাবাড়ীতে হেলালের মতবিনিময় সভা জনসভায় পরিণত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে হেলালের মতবিনিময় সভা জনসভায় পরিণত
সোমবার, ১২ জুন ২০২৩



সরিষাবাড়ীতে হেলালের মতবিনিময় সভা জনসভায় পরিণত

ইসমাইল হোসেন জামালপুর প্রতিনিধি : আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনকে কেন্দ্র করে জামালপুরে সরিষাবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে তৃণমূল নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করে আসছে নৌকার মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রাণি ও মৎস্য বিষয়ক সম্পাদক প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল।

দিন যতই যাচ্ছে ততই যেন তার জনপ্রিয়তা বাড়ছে। গতকাল রোববার(১১ জুন) বিকাল ৪ ঘটিকায় পিংনা সুজাত আলী অনার্স কলেজ মাঠে বাংলাদেশ আওয়ামী লীগ পিংনা ইউনিয়ন শাখার আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় উপস্থিত জনতা দেখে বক্তরা মন্তব্য করে বলেন মাহবুবুর রহমান হেলালের এ যেন মতবিনিময় সভা নয় জনসভা। তারা আরও বলেন মাহবুবুর রহমান হেলাল একজন মুক্তিযোদ্ধার সন্তান,তিনি সৎ নির্ভীক এবং একজন উদার মনের সমাজসেবক ও রাজনীতি ব্যক্তিত্ব। তার বিরুদ্ধে কোন অন্যায় ও দুর্নীতির অভিযোগ নেই। তিনি একজন ক্লিন ইমেজের মানুষ। তিনি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন পেলে সরিষাবাড়ী উপজেলা বাসী তাদের হারিয়ে যাওয়া আওয়ামী লীগের ঐতিহ্য ফিরে পাবে বলে দাবি জানান।

মতবিনিময় সভায় বাংলাদেশ আওয়ামী লীগ, পিংনা ইউনিয়ন শাখার ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ সাইদুল হাসান সাঈদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক
আব্দুস সালাম বাবু’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও ১৪১ জামালপুর-৪ সরিষাবাড়ী আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ, পিংনা ইউনিয়ন শাখার সহ-সভাপতি সুজাত আলী সরু, মেহেদী আজাদ মনসুর লিটন প্রমুখ।

এছাড়াও ওয়াকার হাসান বাবন, নূর মোহাম্মদ, যুগ্ম সম্পাদক মনোয়ার হোসেন বাদল, সাংগঠনিক সম্পাদক মোর্শেদুল আলম তালুকদার সহ দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও আওয়ামী লীগ পাগল জনতা এসময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:০৮:২৫   ৩৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চন্দনাইশে ৩৪৫ রোহিঙ্গাকে আটক করেছে যৌথ বাহিনী
ভোটই নির্ধারণ করবে ইনসাফভিত্তিক সমাজ হবে কি না: সারজিস আলম
সরকার কে গঠন করবে তা নির্ধারণ করবে দেশের জনগণ : নাহিদ ইসলাম
এবারের ভোটে জালিয়াতি হওয়ার কোনো সম্ভাবনা নেই : মির্জা ফখরুল
প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা বক্তব্য স্বাভাবিক বিষয় নয় : মির্জা আব্বাস
সরকারি প্রতিষ্ঠানে কোনো দুর্নীতি থাকবে না : প্রধান উপদেষ্টা
গুমের বাংলাদেশে ফিরতে না চাইলে ১১ দলীয় জোটে শামিল হতে হবে : মামুনুল হক
ভারতের সঙ্গে সম্পর্ক থমকে আছে, নতুন সরকার মসৃণ করবে : পররাষ্ট্র উপদেষ্টা
ওসমান হাদি হত্যার বিচার দাবিতে যমুনার সামনে জাবের
সন্দ্বীপে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র, গোলাবারুদসহ আটক ২

News 2 Narayanganj News Archive

আর্কাইভ