রাঙ্গামাটিতে ৮১ হাজার ১৯৪ জন শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে

প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গামাটিতে ৮১ হাজার ১৯৪ জন শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে
সোমবার, ১২ জুন ২০২৩



রাঙ্গামাটিতে ৮১ হাজার ১৯৪ জন শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আগামী ১৮ জুন জেলায় ৮১ হাজার ১৯৪ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন ডা: বিপাস খীসা।
আজ সোমবার বেলা ১২টায় রাঙ্গামাটিতে অনুষ্ঠিত সাংবাদিক ওরিয়েন্টেশনে তিনি এসব তথ্য জানান।
রাঙ্গামাটি সিভিল সার্জন অফিসের আয়োজনে এবং জাতীয় পুষ্টিসেবা,স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে বেলা ১২টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
জেলা সিভিল সার্জন ডা: বিপাশ খীসার সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে উপস্থিত ছিলেন ডা: মো: আবু ফয়সল, দৈনিক গিরিদর্পণ সস্পাদক সাংবাদিক এ কে এম মকছুদ আহমদ, প্রেস ক্লাবের সভাপতি মো : সাখাওয়াৎ হোসেন রুবেল, সাধারণ সম্পাদক মো : আনোয়ার আল হক, সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ প্রমুখ।
আগামী ১৮ জুন রাঙ্গামাটি পার্বত্য জেলায় ১হাজার ৩১৫টি কেন্দ্রের মাধ্যমে ৬-১১ মাস বয়সী ৯হাজার ৩৫৫ জন শিশুকে নীল রঙের এবং ১২-৫৯ বয়সী ৭১ হাজার ৮৩৯ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

বাংলাদেশ সময়: ১৫:৫৪:২১   ২৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
শিক্ষকরাই গড়বেন আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী
যুক্তরাষ্ট্র থেকে এলো ৬২ হাজার মেট্রিক টন গম
বাসের ধাক্কায় প্রাইভেটকারে থাকা একই পরিবারের চারজনসহ নিহত ৫
পাহাড়ে ধাক্কা খেয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস, আহত ১৯
মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর
ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
শিশুদের প্রতি জিয়াউর রহমানের ছিল অকৃত্রিম ভালোবাসা ও দরদ : সংস্কৃতি মন্ত্রী
জনসাধারণের সঙ্গে ভালো আচরণ করতে বললেন কৃষিমন্ত্রী
জুলাই সনদ ইস্যুতে ‘১৮০ ডিগ্রি ঘুরে গেছে বিএনপি’: গোলাম পরওয়ার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ