জামালপুরে সড়কে ঝরলো শিক্ষার্থীর প্রাণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে সড়কে ঝরলো শিক্ষার্থীর প্রাণ
বুধবার, ২০ আগস্ট ২০২৫



জামালপুরে সড়কে ঝরলো শিক্ষার্থীর প্রাণ

জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ইব্রাহিম হোসেন সঞ্চয় ফকির (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।

বুধবার(২০ আগষ্ট) রাত আনুমানিক সাড়ে ৭ টার দিকে উপজেলার মহাদান ইউনিয়নের করবাড়ি মোড় এলাকায় একটি অটোভ্যান ও ফার্নিচার ভর্তি পিকাপ গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। নিহত সঞ্চয় ফকির ফয়েজের মোড় এলাকার আলীর ছেলে। সে সান শাইন ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে করবাড়ি মোড় এলাকায় মোর্শেদের দোকানের কাছে একটি অটোভ্যান ও একটি কাঠবাহী ফার্নিচার গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোভ্যানে থাকা সঞ্চয় ফকির গুরুতর আহত হয়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ সময়: ২২:১২:৫৬   ৩৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
নৌবহরে যুক্ত হয়েছে জাপানী ৫টি পেট্রোল বোট
নতুন ভিসানীতির অনুমোদন দিল সরকার
অকার্যকর ও সরকারনিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন চাপিয়ে দিলে তা আত্মঘাতী হবে: টিআইবি
ফিলিস্তিনি জনগণের অধিকারের প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত বাংলাদেশের
‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রীর
সড়ক ও সেতু মন্ত্রীর সঙ্গে জাইকা প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
আশুলিয়ায় ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
কল্যাণ তহবিলের চেক বিতরণে -রাষ্ট্র ও প্রশাসন আপনাদের পাশে আছে : ডিসি রায়হান কবির
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে বন্যা দূর হবে না - ত্রাণমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ