নিবন্ধনহীন অনলাইন পত্রিকা বন্ধ করে দেবে সরকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » নিবন্ধনহীন অনলাইন পত্রিকা বন্ধ করে দেবে সরকার
মঙ্গলবার, ১৩ জুন ২০২৩



নিবন্ধনহীন অনলাইন পত্রিকা বন্ধ করে দেবে সরকার

সরকার নিবন্ধনহীন অনলাইন পত্রিকার বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেবে। সেগুলো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

আজ মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করার সময় তিনি এ কথা জানান।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘বিদেশে বসে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে কিছু গুজব ছড়ানো হয়, যা সরকারের জন্য এলার্মিং। দেশে এ ধরনের প্রতিষ্ঠানের কোনও অফিস না থাকার কারণে এগুলো নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এজন্য বিভিন্ন সময় সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়।’

কোরবানির পশুর হাট প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রতি বছর কোরবানির পশুর হাট রাস্তার ওপর হওয়ায় একটা সমস্যা হয়। এবার এটা কঠিনভাবে নিরুৎসাহিত করা হয়েছে। প্রশাসনকে বলা হয়েছে স্থানীয় প্রশাসন যেন সচেতন থাকে। কোন অবস্থায় গরুর হাট রাস্তার ওপর বসার অনুমতি তো দেবেই না, বসতে যাতে না পারে সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনী সচেতন থাকবে।’

মন্ত্রী বলেন, ‘ঢাকা শহরে গরুর হাট করার মতো খালি জায়গা নেই। তাই এখানের বিষয়টি ভিন্ন। তবে সেটাও আমরা ঢাকার কমিশনার, পুলিশ কমিশনারকে অনুরোধ করেছি। সিটি করপোরেশন গরুর হাট যেখানে যেখানে দেবে, সেখানে যানবাহনের চলাচলের ব্যবস্থাটা রেখেই যেন সেগুলো হয় সে বিষয়ে বলা হয়েছে।’

সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্রসচিব সহ সব আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৩২:৫৮   ৩২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
নেপালকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
অপরাধের প্রতি জিরো টলারেন্স’পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী
বন্যায় ক্ষতিগ্রস্ত নারী উদ্যোক্তাদের ক্ষুদ্র ঋণের এক মাসের কিস্তি ও সুদ মওকুফ করেছে সরকার : পার্বত্য প্রতিমন্ত্রী
রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীর জাহাজ থেকে ১৩০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন গণপূর্ত প্রতিমন্ত্রী
ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ : জাহিদ হোসেন
‘ব্রিটেনের প্রধানমন্ত্রীও তারেক রহমানের ভাষায় আশ্বাস দিয়েছেন’
সাংহাইয়ে ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্সে যোগ দিয়েছেন টেলিযোগাযোগ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ