ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৬তম বৈঠক

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৬তম বৈঠক
বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩



ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৬তম বৈঠক

ঢাকা, ১৫ জুন, ২০২৩ : একাদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৬তম বৈঠক আজ কমিটির সভাপতি মোঃ মকবুল হোসেন এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য ভূমি মন্ত্রণালয় দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, মনোরঞ্জন শীল গোপাল, মোঃ আনোয়ারুল আজীম (আনার), নেছার আহমদ, উম্মে ফাতেমা নাজমা বেগম এবং মুঃ জিয়াউর রহমান বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে স্থায়ী কমিটি কর্তৃক State Acquisition and Tenancy (Amendment) bill, 2023’ এবং ভূমি মন্ত্রণালয় কর্তৃক পার্বত্য অঞ্চলের ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত আলোচনা ও পূর্ববর্তী বৈঠকের কার্যবিবরণীর সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

বৈঠকে স্থায়ী কমিটি কর্তৃক State Acquisition and Tenancy (Amendment) bill, 2023’ পরীক্ষাপূর্বক সংসদে রিপোর্ট পেশের সিদ্ধান্ত গৃহিত হয়। প্রস্তাবিত আইনটি সংশোধীত হলে ভূমি সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হবে মর্মে সভায় মতামত ব্যক্ত করা হয়।

বৈঠকে ভূমি মন্ত্রণালয় কর্তৃক পার্বত্য অঞ্চলের ভূমি ব্যবস্থাপনা আধুনিকায়ন করার জন্য মন্ত্রণালয়কে কমিটি কর্তৃক সুপারিশ করা হয় এবং দেশব্যাপী ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা ও নিবন্ধন প্রক্রিয়া কার্যকর করায় মন্ত্রণালয়কে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

দেশের জলাশয় ও ভূমিদস্যুদের চিহ্নিত করে আইনের আওতায় এনে সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করার সুপারিশ করা হয়। এছাড়া প্রতিটি জেলায় ভূমি সংক্রান্ত মামলার পরিচালনার ক্ষেত্রে সরকারের পক্ষে অন্তত: একজন আইনজীবী নিয়োগ করার পরামর্শ দেয়া হয়।

বৈঠকে ভূমি মন্ত্রণালয়ের সচিব, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান, ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান, বিভিন্ন দপ্তর ও সংস্থা প্রধানগণসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:০৪:৩৩   ৪২২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া ‘কোপ সাউথ ২০২৬’ শুরু
১৩ বছরে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭৪৬, আহত ৪৬ হাজারের বেশি: টিআইবি
মা শ্রীদেবীর ‘নাগিনা’ চরিত্রে হ্যালোউইনে জাহ্নবীর বিশেষ শ্রদ্ধা
পেনাল্টি মিস কেইনের, ডর্টমুন্ডের সঙ্গে বায়ার্নের ড্র
ডিসেম্বরে ঢাকায় বসছে দুই দিনব্যাপী এনআরবি ওয়ার্ল্ড সামিট
ক্ষমতার অপব্যবহার না করে পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
পটুয়াখালীতে যুব উদ্যোক্তাদের ৫ লাখ ২০ হাজার টাকার ঋণ বিতরণ
সার ব্যবস্থাপনায় অনিয়ম হলে বিধি অনুযায়ী ব্যবস্থা: কৃষিমন্ত্রী
তৈরি পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে ৬ সদস্যের বোর্ড গঠন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইয়ের মালামালসহ ডিবির হাতে ৪ জন গ্রেপ্তার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ