আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হলো গারনাচোর

প্রথম পাতা » খেলাধুলা » আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হলো গারনাচোর
বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩



আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হলো গারনাচোর

ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ভালো খেলার ফলস্বরূপ আর্জেন্টিনা জাতীয় দলে সুযোগ পান আলেহান্দ্রো গারনাচো। বৃহস্পতিবার (১৫ জুন) অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক হয়েছে তার।

বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামে অজিদের বিপক্ষে ম্যাচে ৭৪ মিনিটে নিকোলাস ওতামেন্দির বদলি হিসেবে নামেন গারনাচো। যদিও এই ম্যাচে কোনো গোল-অ্যাসিস্ট করতে পারেননি তিনি। তবে তার দল জিতেছে ২-০ গোলের ব্যবধানে।

এশিয়া সফরে সুযোগ পাওয়ার আগেও বেশ কয়েকবার আর্জেন্টিনা জাতীয় দলে ডাক পেয়েছিলেন গারনাচো। ২০২২ সালের মার্চে বিশ্বকাপ বাছাইয়ের জন্য তাকে দলে অন্তর্ভুক্ত করেন কোচ লিওনেল স্ক্যালোনি। কিন্তু সেবার কোনো ম্যাচেই খেলেননি তিনি।

গারনাচো আবার জাতীয় দলে ডাক পান এ বছরের মার্চে। কিন্তু ইনজুরির কারণে স্কোয়াড থেকে বাদ পড়েন তিনি। এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে আলবিসেলেস্তে জার্সি গায়ে চাপাতে সক্ষম হলেন।

১৮ বছর বয়সী এই তরুণ ম্যানচেস্টার ইউনাইটেড অনূর্ধ্ব-২১ ও সিনিয়র দলের হয়ে এখন পর্যন্ত ৯০ ম্যাচ খেলেছেন। যেখানে ২৮ গোল করার পাশাপাশি ১৬টি অ্যাসিস্টও করেছেন।

বাংলাদেশ সময়: ২৩:২২:২৪   ৪০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ম্যানচেস্টার ডার্বিতে হালান্ডের গোল নিয়ে ‘ভুল’ স্বীকার রেফারি সংস্থার
ইয়ামালের জোড়া গোল, বার্সেলোনার পাঁচে পাঁচ
এমবাপ্পের জোড়া গোলে জিতল রিয়াল
সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেনের নতুন রানি রিবাকিনা
রায়ার বীরত্ব ও ১২১ সেকেন্ডের রূপকথায় শীর্ষে আর্সেনাল
ইউএস ওপেনের ফাইনালে সাবালেঙ্কা ও রিবাকিনা
বড় জয়ে চ্যাম্পিয়নস লিগে প্রত্যাবর্তন রাঙাল ম্যানচেস্টার ইউনাইটেড
ওলিসের জোড়া গোল, চ্যাম্পিয়নস লিগে উড়ন্ত শুরু বায়ার্ন মিউনিখের
ক্রিকেট ও ক্রীড়া কূটনীতিতে সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা-কাঠমান্ডু
এমবাপ্পেকে ছাড়িয়ে ইয়ামালের নতুন ইতিহাস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ