সাংবাদিক নাদিমের হত্যাকারীদের ছাড় দেওয়া হবে না : র‍্যাব

প্রথম পাতা » ছবি গ্যালারী » সাংবাদিক নাদিমের হত্যাকারীদের ছাড় দেওয়া হবে না : র‍্যাব
শুক্রবার, ১৬ জুন ২০২৩



সাংবাদিক নাদিমের হত্যাকারীদের ছাড় দেওয়া হবে না : র‍্যাব

জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শুক্রবার (১৬ জুন) কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বাহিনীটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ কথা জানান।

তিনি বলেন, সাংবাদিক হত্যা খুবই দুঃখজনক। এ হত্যাকাণ্ডের ঘটনায় র‍্যাব ছায়াতদন্ত করছে। র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র‍্যাব-১৪ এ বিষয়ে আসামিদের ধরতে কাজ শুরু করেছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে যারাই জড়িত থাকুক, তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।

এর আগে, দুর্বৃত্তদের হামলায় আহত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম বৃহস্পতিবার (১৫ জুন) বিকেল পৌনে ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি বাংলানিউজ টোয়েন্টিফোরের জামালপুর প্রতিনিধি ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩:০৫:৩৮   ৩৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ২৪০ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি সম্পন্ন: জেলা প্রশাসক
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
সালথা উপজেলা যুবদলের নতুন কমিটিতে আহ্বায়ক হাসান, সদস্যসচিব এনায়েত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শনে সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী
লালন সাঁইয়ের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ