আমি মিথ্যে আশ্বাস দেইনি, উন্নয়নে বিশ্বাসী : এমপি খোকা

প্রথম পাতা » ছবি গ্যালারী » আমি মিথ্যে আশ্বাস দেইনি, উন্নয়নে বিশ্বাসী : এমপি খোকা
শুক্রবার, ১৬ জুন ২০২৩



আমি মিথ্যে আশ্বাস দেইনি, উন্নয়নে বিশ্বাসী : এমপি খোকা

জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব জননেতা লিয়াকত হোসেন খোকা এমপি বলেছেন সোনারগাঁয়ে বিগত সাড়ে ৯ বছরে কাউকে মিথ্যা আশ্বাস দেইনি, আমি বাস্তবতায় বিশ্বাস করি, আমি নোয়াগাও ইউনিয়নের মান্দার পাড়া ব্রীজ নির্মাণ করেছি, পরমেশ্বরদী থেকে ধন্দিবাজার পর্যন্ত রাস্তা করে দিয়েছি আজ গৌরবরদীতে জরাজীর্ণ রাস্তাকে কিছু দিনের মধ্যে মেরামত করে দিবো আরো কিছু চাহিদা আছে সেগুলো ২/৩ মাসের মধ্যে সম্পন্ন করা হবে, ইনশাআল্লাহ, আপনারা আমার জন্য দোয়া করবেন, আগামীতে আমি আপনাদের জন্য আরো উন্নয়ন করতে পারি।

সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ড জাতীয় পার্টির কর্মী সন্মেলন সভায় শুক্রবার (১৬ জুন) বিকেলে গৌরবরদী এলাকায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমপি লিয়াকত হোসেন খোকা।

বাবু শী রনজিৎ কুমার করা এর সভাপতিত্বে ও নোয়াগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিয়াজ ফকিরে সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের সংসদ সদস্য জননেতা লিয়াকত হোসেন খোকা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা জাতীয় মহিলা পার্টি প্রধান উপদেষ্টা বিশিষ্ট নারী নেত্রী মিসেস ডালিয়া লিয়াকত, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আবু নাইম ইকবাল, আস্হা ফিড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাইফুল ইসলাম বাবু,জেলা জাতীয় পার্টি যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান বাবু, জেলা জাতীয় পার্টি যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ রায়হান জয়, নোয়াগাও ইউনিয়ন জাতীয় পার্টি আহবায়ক ও সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব দেওয়ানউদ্দিন চুন্নু, নোয়াগাও ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব সাইদুর রহমান সবুর, জাতীয় মহিলা পার্টি উপদেষ্টা সাবেক কাউন্সিলর জায়েদা আক্তার মনি, সনমান্দি ইউনিয়ন জাতীয় পার্টি আহবায়ক আবুল হোসেন ,সদস্য সচিব হারুন অর রশীদ মেম্বার, সোনারগাঁ উপজেলা জাতীয় মহিলা পার্টি আহবায়ক নাছিমা আক্তার পলি,যুগ্ম আহবায়ক নাসরিন আক্তার পান্না, জাতীয় মহিলা পার্টি সোনারগাঁ উপজেলা সদস্য সচিব নারগিস আক্তার মেম্বার, উপজেলা জাতীয় যুব- সংহতির আহবায়ক কাজী নাজমুল ইসলাম লিটু, উপজেলা জাতীয় যুব- সংহতির সদস্য সচিব, সিকান্দার আলী, সাকিব মেম্বাব, নুরুল ইসলাম, প্রমূখ।

বাংলাদেশ সময়: ২২:৫৬:৪৫   ৪১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ২৪০ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি সম্পন্ন: জেলা প্রশাসক
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
সালথা উপজেলা যুবদলের নতুন কমিটিতে আহ্বায়ক হাসান, সদস্যসচিব এনায়েত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শনে সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী
লালন সাঁইয়ের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ