খাগড়াছড়িতে ১২ ভারতীয় গরু জব্দ

প্রথম পাতা » চট্টগ্রাম » খাগড়াছড়িতে ১২ ভারতীয় গরু জব্দ
বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫



খাগড়াছড়িতে ১২ ভারতীয় গরু জব্দ

খাগড়াছড়িতে অবৈধভাবে আসা ১২টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি)।

বুধবার (২৪ ডিসেম্বর) রাতে জেলার মাটিরাঙা উপজেলার তাইন্দং ইউনিয়নের কলাবাগান এলাকা থেকে গরুগুলো জব্দ করা হয়। জব্দ করা গরুগুলোর বাজারমূল্য প্রায় ৭ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি ব্যাটালিয়নের (৩২ বিজিবি) অধীনস্থ বান্দরসিং বিওপি এলাকায় ভারত থেকে গরু চোরাচালানের তথ্য পাওয়া যায়। এরপর বান্দরসিং বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোহাম্মদ নুরুল আবছারের নেতৃত্বে বুধবার রাতে সেখানে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা গরুগুলো ফেলে পালিয়ে যায়। পরে টহল দল মালিকবিহীন অবস্থায় ১২টি ভারতীয় গরু জব্দ করতে সক্ষম হয়। বর্তমানে জব্দ করা গরুগুলো চট্টগ্রামের সীতাকুণ্ড কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে খাগড়াছড়ি ব্যাটালিয়নের (৩২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কামরান কবির উদ্দিন বলেন, ‘সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’

বাংলাদেশ সময়: ১৭:১২:১৩   ১৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


ফোন ছিনিয়ে নেওয়ার সময় বাধা দেওয়ায় লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় আঘাত
তিতাস-২৮ উদ্বোধন: জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী
আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়াপ্রেমী : কামরুল হুদা
প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম
লক্ষ্মীপুরে তিন হোটেলে ১০ লাখ ২০ হাজার টাকা জরিমানা
২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করা হবে: পানিসম্পদমন্ত্রী
বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার গুরুত্বারোপ পার্বত্য মন্ত্রীর
শিক্ষার্থীদের চাকরিপ্রার্থী নয়, উদ্ভাবক হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
আগামীতে দেশ গড়ার মূল দায়িত্ব মেধাবী শিক্ষার্থীদের পালন করতে হবে - পার্বত্য মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ