১৯৯তম ম্যাচ জয় দিয়ে রাঙালেন রোনালদো

প্রথম পাতা » খেলাধুলা » ১৯৯তম ম্যাচ জয় দিয়ে রাঙালেন রোনালদো
রবিবার, ১৮ জুন ২০২৩



১৯৯তম ম্যাচ জয় দিয়ে রাঙালেন রোনালদো

আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৯৯তম ম্যাচ খেলতে নেমেছিলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ইউরোর বাছাইপর্বে বসনিয়ার বিপক্ষে সেই ম্যাচে গোল না পেলেও জয় ঠিকই বাগিয়ে নিয়েছেন সিআর সেভেন। ব্রুনো ফার্নান্দেসের জোড়া গোলে বসনিয়াকে ৩-১ গোলে হারিয়েছে পর্তুগাল।

ঘরের মাঠ লিসবনে পর্তুগালের গোলের খাতা খোলেন বার্নাদো ডি সিলভা। ৪৪তম মিনিটে ব্রুনো ফার্নান্দেসের পাস থেকে জালের ঠিকানা খুঁজে নিয়ে দলকে লিড এনে দেন এই মিডফিল্ডার। যদিও তার আগে জালের দেখা পান রোনালদো।

ব্রুনোর বাড়ানো ক্রস থেকে হেড করে বসনিয়ার জালে প্রথম হামলা চালান রোনালদো। কিন্তু অফসাইডের ফাঁদে পড়ে বাতিল হয় তার সেই গোল।

বিরতির পর ৭৭তম মিনিটে ব্যবধান বাড়ান ফার্নান্দেস। রুবেন নেভেসের ক্রস দুর্দান্ত এক হেডে জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন তিনি।

যোগ করা অতিরিক্ত সময়ে বসনিয়ার কফিনে শেষ পেরেকটি ঠুকে দিয়ে বড় জয় নিশ্চিত করেন ফার্নান্দেস। জাতীয় দলের জার্সি গায়ে সেটি ছিল তার ১৫তম গোল। আর তাতেই বাছাইপর্বে টানা তৃতীয় জয় নিশ্চিত হয় পর্তুগালের।

ম্যাচ চলাকালীন এক ভক্ত মাঠে ঢুকে পড়ে সিআর সেভেনকে কোলে তুলে নেয়। তার সঙ্গে ‘সিউউ’ উদযাপন করেন পর্তুগিজ দলপতি। এমনকি ম্যাচ শেষে তার সঙ্গে দেখাও করেন তিনি।

বাংলাদেশ সময়: ১২:০৩:৩১   ৩৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই : আমিনুল হক
ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
আর্সেনালের সাথে ২০৩০ পর্যন্ত নতুন চুক্তি নবায়ন করলেন আর্তেতা
গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি
চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলার বই সংযোজনের পরিকল্পনা
ঘরের মাঠে তুরস্ককে হারাল ইতালি
শেষ ১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে উড়িয়ে ফ্রান্সের অবিশ্বাস্য জয়
নারী এল ক্লাসিকোতে রিয়ালকে ৭-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ