তিন শিক্ষার্থী আইটি উদ্যোক্তার টেকজায়ান্ট-প্রো’র যাত্রা শুরু

প্রথম পাতা » ছবি গ্যালারী » তিন শিক্ষার্থী আইটি উদ্যোক্তার টেকজায়ান্ট-প্রো’র যাত্রা শুরু
মঙ্গলবার, ২০ জুন ২০২৩



তিন শিক্ষার্থী আইটি উদ্যোক্তার টেকজায়ান্ট-প্রো’র যাত্রা শুরু

রাজধানীর পল্টনে তিন শিক্ষার্থী আইটি উদ্যোক্তা দেশের আইটি ক্ষেত্রকে সাধারণ মানুষের কাছে সহজতর করতে টেকজায়ান্ট-প্রো’ নামের এক আইটি প্রতিষ্ঠানের যাত্রা শুরু করেছে।
রাজধানী ঢাকার আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সুফিয়ান সাদী, হাসান ইন্তিসার অনি এবং মুনতাসিমুল শামীম এই তিন উদ্যোক্ততার প্রতিষ্ঠানটি আইটি সেক্টর মানুষের কাছে সহজলভ্য এবং সবার হাতে স্বল্প খরচে আইটি প্রোডাক্ট পৌঁছে দেয়ার লক্ষে কাজ করবে।
বেকারত্বের উপার্জন বিশেষকরে ডলার আয়ের ক্ষেত্রে তারা বেকার মানুষের পাশে এসে কাজ করবে। পাশাপাশি বিভিন্ন সেক্টরের সফটওয়্যার উন্নয়নে কাজ করার ইচ্ছা পোষণ করেছেন প্রতিষ্ঠানের এই তিন উদ্যোক্তা।
এ ব্যাপারে প্রতিষ্ঠানটির সিইও হাসান ইনতিশার অনি বলেন, বাংলাদেশ আইটি সেক্টরে অনেক এগিয়ে রয়েছে। আমরা আমাদের শিক্ষাকে কাজে লাগিয়ে এই অগ্রযাত্রায় শামিল হতে চাই।
প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দৈনিক ভোরের আকাশ পত্রিকার উপদেষ্টা সম্পাদক মোতাহার হোসেন। উপস্থিত ছিলেন জাতীয় ক্লাবের যুগ্ম সম্পাদক আইউব ভূঁইয়া, কলামিস্ট ফোরাম অফ বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মীর আব্দুল আলীম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আখতার হোসেন, এভারকো লিমিটেডের মনিরুজ্জামান ভূঁইয়া, জামালপুর সিংহজানি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ আকন্দ, সাংবাদিক লিয়াকত হোসেন, ফরিদা ইয়াসমিন, মীর আরিফিন রহমান, ফাহিমুল হক, আমিনুল ইসলাম রতন ও আরশি হোসেন।

বাংলাদেশ সময়: ১৫:২৮:১৫   ২৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : ডেপুটি স্পিকার
সোনারগাঁয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
রূপগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ১
‘হরমুজ’ উন্মুক্ত রাখতে ঐকমত্য জিনপিং-ট্রাম্প
মিঠাপানির মাছ উৎপাদনে বিশ্ববিদ্যালয় লেক হতে পারে নতুন দৃষ্টান্ত: মৎস্যমন্ত্রী
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত
গফরগাঁওয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
প্রশাসনকে জনগণের প্রত্যাশা অনুযায়ী দক্ষ করে গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী
ভূমি উন্নয়ন কর পরিশোধে সচেতনতা বাড়াতে শুরু হচ্ছে ভূমিসেবা মেলা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ