বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪০তম বৈঠক

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪০তম বৈঠক
মঙ্গলবার, ২০ জুন ২০২৩



বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪০তম বৈঠক

ঢাকা, ২০ জুন ২০২৩ : একাদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪০ তম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খান এমপি-র সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য মোঃ নূরুল ইসলাম তালুকদার এমপি, মোঃ আছলাম হোসেন সওদাগর এমপি, খালেদা খানম এমপি, নার্গিস রহমান এমপি এবং মোঃ নুরুজ্জামান বিশ্বাস এমপি অংশগ্রহণ করেন।

সভায় ৩৮তম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয়। বৈঠকে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ ও চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ পেট্রেলিয়াম ইন্সটিটিউটের কার্যক্রম ও সফলতা, দেশীয় উৎস হতে কয়লা ও অন্যান্য খনিজ সম্পদ অনুসন্ধান কার্যক্রমের অগ্রগতি এবং বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর- এর কার্যক্রম ও সফলতা সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।

গ্যাস ও তেল সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখার জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনার পাশাপাশি স্বল্প ও মধ্যমেয়াদি পরিকল্পনা গ্রহণের জন্য সুপারিশ করে স্থায়ী কমিটি।
এছাড়া, লিথিয়াম অনুসন্ধানে বাংলাদেশ ভূতাত্বিক জরিপ অধিদপ্তর এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ পারস্পরিক আলোচনার মাধ্যমে প্রকল্প গ্রহণের সুপারিশ করা হয়। দেশীয় খনিজ সম্পদ ও প্রযুক্তির সদ্ব্যবহার করার লক্ষে বাংলাদেশ পেট্রেলিয়াম ইন্সটিটিউট, ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর ও খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর সক্ষমতা বৃদ্ধিকল্পে যথাযথ সহায়তা এবং বরাদ্দপ্রাপ্তি নিশ্চিত করার নির্দেশনা প্রদান করা হয়।

বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন সংস্থাসমূহের প্রধানগণ এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৫৫:০১   ৪৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ফতুল্লায় ৪৬ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
১৪৪ ধারার নিষেধাজ্ঞা ও প্রশাসনের তৎপরতা: ফরিদপুরে শান্তিপূর্ণ দুর্গাপূজা আয়োজনের উদ্যোগ
সদরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে টাস্কফোর্স সভা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
এবারের দুর্গাপূজা আমাদের জন্য অগ্নিপরীক্ষা: ডিএমপি কমিশনার
সরকারের অন্ধ বিরোধিতা না করে ভালো কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ