চাঁদপুরে ১৫০০ কেজি চিংড়িতে জেলি পুশ!

প্রথম পাতা » চট্টগ্রাম » চাঁদপুরে ১৫০০ কেজি চিংড়িতে জেলি পুশ!
বুধবার, ২১ জুন ২০২৩



চাঁদপুরে ১৫০০ কেজি চিংড়িতে জেলি পুশ!

চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে ১৫০০ কেজি বিষাক্ত জেলি পুশ করা চিংড়ি জব্দ করা হয়েছে। পরে ওই চিংড়িগুলো মাটিতে পুঁতে ফেলা হয়েছে।

বুধবার (২১ জুন) সকালে কোস্টগার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবদুর রহমান এমন তথ্য জানান।

আরও পড়ুন: চিংড়িতে জেলি পুশ, ছয়জনকে জেল-জরিমানা

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর ৪টায় কোস্টগার্ড চাঁদপুর হরিনা ফেরিঘাটসংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে আনুমানিক ১৫০০ কেজি অবৈধ জেলি পুশ করা চিংড়ি জব্দ করা হয়। অবৈধ ওই চিংড়ির প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কোস্টগার্ডের ওই কর্মকর্তা আরও জানান, পরবর্তীতে চাঁদপুর উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা জামিল হোসেনের উপস্থিতিতে জব্দ করা অবৈধ জেলি পুশ করা চিংড়ি মাটিতে পুঁতে ফেলা হয়।

বাংলাদেশ সময়: ১২:৫৫:০৬   ২২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


টেকনাফে আড়াই কোটি টাকার ইয়াবাসহ আটক ২
দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে রাজনীতি করব : এ্যানি
আমার দরজা সবার জন্য সব সময় খোলা থাকবে: দীপেন দেওয়ান
বেসরকারি ফলাফলে হাসনাত আবদুল্লাহ জয়ী
কক্সবাজার-৪ আসনে প্রাথমিক গণনায় এগিয়ে ধানের শীষ
স্বাধীনতার সময় জামায়াতের ইনসাফ ছিল না : এ্যানি
জামায়াতে ইসলামী একটি প্রতারক দল : সালাহউদ্দিন আহমদ
চরাঞ্চলে কোস্ট গার্ডের ৩৫৮৫ সদস্য মোতায়েন থাকবে : মহাপরিচালক
কেন্দ্র দখল করতে এলেই সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে : ডা. তাহের
ধানের শীষের জোয়ার নয় সুনামি আসছে : আমীর খসরু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ