ভারতীয় হাইকমিশন আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করেছে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভারতীয় হাইকমিশন আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করেছে
বুধবার, ২১ জুন ২০২৩



ভারতীয় হাইকমিশন আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করেছে

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন আজ বাংলাদেশের যোগব্যায়াম উৎসাহীদের সাথে নিয়ে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আন্তর্জাতিক যোগ দিবস-২০২৩ উদযাপন করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যোগ আয়োজনটিতে প্রচুর জনসমাগম হয়েছে। নগরীর বিভিন্ন স্তরের অংশগ্রহণকারীরা দলে দলে এসে ভারতবর্ষে উদ্ভূত এই প্রাচীন বিজ্ঞানসম্মত যোগ উদযাপনে অংশ নেন।
ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা তার বক্তব্যে বলেন, “ইয়োগা ভারত ও বাংলাদেশের অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে আমাদের জনগণের মধ্যে শারীরিক ও মানসিক কল্যাণের লক্ষ্যে ঐক্যবদ্ধ শক্তি হিসেবে কাজ করতে পারে।” যোগকে বিশ্বের কাছে ভারতের একটি উপহার হিসাবে অভিহিত করে, তিনি ২০২৩ সালে ভারতের জি২০’র প্রেসিডেন্সি- টেকসই উন্নয়নের লক্ষ্যে বৈশ্বিক অংশীদারিত্ব লালনে ভারতের প্রতিশ্রুতিকে শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্ববহ উল্লেখ করে বলেন, ইয়োগা এই ইতিবাচক পরিবর্তনের জন্য একটি অনুঘটক।
ইভেন্টটিতে যোগ বিশেষজ্ঞদের নেতৃত্বে যোগব্যায়ামের পারদর্শিতাও প্রদর্শণ করা হয়। এছাড়া, এতে অংশগ্রহণকারীরা এই প্রাচীন যোগবিদ্যা এবং এর রূপান্তরকারী প্রভাব সম্পর্কে তাদের জ্ঞান বাড়ানোর মাধ্যমে যোগ অনুশীলনে সম্পৃক্ত হওয়ার সুযোগ পেয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে সাড়া দিয়ে ২০১৪ সালের ১১ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ ২১ শে জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করেছে। এই বছরের যোগ দিবসের প্রতিপাদ্য হল- “বসুধৈব কুটুম্বকমের জন্য যোগ”, যা এ বছর ভারতের জি২০’র প্রেসিডেন্সির সাথে গভীরভাবে অনুরণিত হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:০৭:০৫   ৩০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ফতুল্লায় ৪৬ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
১৪৪ ধারার নিষেধাজ্ঞা ও প্রশাসনের তৎপরতা: ফরিদপুরে শান্তিপূর্ণ দুর্গাপূজা আয়োজনের উদ্যোগ
সদরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে টাস্কফোর্স সভা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
এবারের দুর্গাপূজা আমাদের জন্য অগ্নিপরীক্ষা: ডিএমপি কমিশনার
সরকারের অন্ধ বিরোধিতা না করে ভালো কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ