বাংলাদেশ আইসিআইসি’র নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশ আইসিআইসি’র নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত
বুধবার, ২১ জুন ২০২৩



বাংলাদেশ আইসিআইসি’র নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত

ইন্টারন্যাশনাল কনফারেন্স অব ইনফরমেশন কমিশনারস (আইসিআইসি)-এর কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
আজ বুধবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত আইসিআইসি’র ১৪তম সম্মেলনে বিশ্বের ৮৩টি সদস্য রাষ্ট্রের ভোটের মাধ্যমে বাংলাদেশ এই কমিটির সদস্য নির্বাচিত হয়, যার মেয়াদ হবে আগামী তিন বছর।
এই আন্তর্জাতিক সংস্থার ৯ সদস্যের কার্যনির্বাহী কমিটির বর্তমান সভাপতি মেক্সিকোর প্রধান তথ্য কমিশনার। বাংলাদেশের প্রধান তথ্য কমিশনার ড. আবদুল মালেক ১৯-২১ জুন ম্যানিলায় অনুষ্ঠিত ১৪তম সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।
আইসিআইসি’র কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় ড. আবদুল মালেক বাসস’কে টেলিফোনে বলেন, ‘বাংলাদেশের জন্য এটা খুবই গর্বের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বের বুকে বাংলাদেশের এই অর্জন খুবই সম্মানজনক এবং তা ভবিষ্যতে অনন্য উচ্চতায় নিয়ে যাবে।’

বাংলাদেশ সময়: ১৯:৪২:০২   ৩০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ত্রয়োদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
চলছে তালিকা যাচাই-বাছাই, বাদ যাবে অমুক্তিযোদ্ধাদের নাম
সরকারকে ঝামেলায় ফেলতে পতিত দোসররা অপচেষ্টা চালাচ্ছে
হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদান কার্যক্রম পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত
বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম দ্রুত বাস্তবায়নে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলকে আহ্বান
শ্রমিকের অধিকার ও শোভন কাজ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : শ্রমমন্ত্রী
পার্বত্যমন্ত্রী সাচিং প্রুর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
রসায়নে নোবেল জিতলেন হেনরি ও কেনসো
একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ