সেন্সর ছাড়পত্র পেল শাকিবের ‘প্রিয়তমা’ সিনেমা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সেন্সর ছাড়পত্র পেল শাকিবের ‘প্রিয়তমা’ সিনেমা
বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩



সেন্সর ছাড়পত্র পেল শাকিবের ‘প্রিয়তমা’ সিনেমা

ঈদুল আজহায় আসছে ঢালিউড কিং শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমা। তারই প্রথম ধাপ হিসেবে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে চলচ্চিত্রটি।

বুধবার (২১ জুন) সন্ধ্যায় নির্মাতা হিমেল আশরাফ নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।

নির্মাতা লেখেন, “আনকাট সেন্সর সার্টিফিকেট পেল ‘প্রিয়তমা’।”

এখন পর্যন্ত ‘প্রিয়তমা’ ছবিতে শাকিব খানের তিনটি লুক প্রকাশ পেয়েছে। আর প্রত্যেকটি লুকই দর্শকরা ভালোভাবে গ্রহণ করেছে।

মঙ্গলবার (২০ জুন) শাকিব খানের তৃতীয় লুক প্রকাশ পায়। এতে শাকিব খানকে অনেক বৃদ্ধরূপে দেখা যাচ্ছে। ছবিটি প্রকাশ্যে আসতেই মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। প্রশংসা পায় সর্বমহল থেকে।

ছবিটিতে দেখা যায়, সাদা পাকা লম্বা চুল। সাদা পায়জামা পাঞ্জাবি পরে বসে আছেন এক বৃদ্ধ। মুখ ও হাতের চামড়ার ভাঁজে প্রকাশ পাচ্ছে বয়সের ছাপ। জীবন সায়াহ্নে এসে অপলক দৃষ্টিতে তাকিয়ে কী যেন খুঁজছেন। ক্যাপশনে লেখা, ‘আছি তোমারই অপেক্ষায়…।’

প্রসঙ্গত, রোমান্টিক-অ্যাকশন ধাঁচের সিনেমা ‘প্রিয়তমা’। আরশাদ আদনানের প্রযোজনায় ছবিটির কাহিনী লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। এতে শাকিবের বিপরীতে নায়িকা চরিত্রে অভিনয় করছেন কলকাতার ইধিকা পাল। ছবিটিতে আরও অভিনয় করছেন কাজী হায়াত, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২:৫৮:৩৫   ৩৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ