এবার দৃশ্য চুরির অভিযোগ উঠল ‘আদিপুরুষ’ সিনেমার বিরুদ্ধে

প্রথম পাতা » ছবি গ্যালারী » এবার দৃশ্য চুরির অভিযোগ উঠল ‘আদিপুরুষ’ সিনেমার বিরুদ্ধে
বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩



এবার দৃশ্য চুরির অভিযোগ উঠল ‘আদিপুরুষ’ সিনেমার বিরুদ্ধে

ভারতীয় সিনেমা ‘আদিপুরুষ’-এর বির্তক যেন শেষ হওয়ার নয়। সিনেমাটির ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই বিতর্ক শুরু। সূত্রপাত হয়েছিল এতে ‘রাবণ’ চরিত্রের সাজপোশাক নিয়ে। তারপর একাধিক আইনি জটিলতায়ও পড়তে হয়েছে প্রভাস ও কৃতি শ্যানন অভিনীত সিনেমাটি।

সব বাধা-বিতর্ক পেরিয়ে অবশেষে এ বছরের শুক্রবার (১৬ জুন) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘আদিপুরুষ’। তারপরেও পিছু ছাড়েনি সমালোচনা ও বিতর্ক। সীতার জন্মস্থানসংক্রান্ত বিভ্রান্তি থেকে শুরু করে হনুমানের সংলাপ নিয়ে ক্ষুব্ধ দর্শক। এবার বিদেশি এক সিনেমা থেকে হুবহু দৃশ্য চুরির অভিযোগ ‘আদিপুরুষ’ নির্মাতাদের বিরুদ্ধে।

‘দ্য অ্যাভেঞ্জার্স’। এই সিনেমার নাম শোনেননি, এমন দর্শক খুব কমই আছেন। হলিউডের ছবি হলেও বিশ্বজুড়ে জনপ্রিয়তা অর্জন করেছিল ‘মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স’-এর এই সিনেমা। সিনেমার প্রতিটি দৃশ্য এখনও গাঁথা সিনেপ্রেমীদের মনে।

আদিপুরুষে যুদ্ধের দৃশ্যের প্রতিটি ফ্রেম হুবহু টুকে দেওয়া হয়েছে দ্য অ্যাভেঞ্জার্সের ‘দ্য ব্যাটল অব নিউইয়র্ক’ থেকে- দাবি দর্শকদের একটা বড় অংশের। দুই ছবির দৃশ্য পাশাপাশি পোস্ট করেছেন অনেকে। সেখান থেকেই স্পষ্ট, সত্যিই ‘দি অ্যাভেঞ্জার্স’ থেকে শুধু অনুপ্রেরণা নেননি পরিচালক ওম রাউত—ছবির এক গুরুত্বপূর্ণ দৃশ্য চুরি করে কাজ সেরেছেন পরিচালক।

মুক্তির পরে বিপুল সমালোচনার মুখে পড়েছে ছবির ভিএফএক্স। রাবণের ১০টি মাথা থেকে শুরু করে তার পুষ্পক রথ নিয়ে আগেই বিতর্ক হয়েছে। ভারতীয় মহাকাব্যকে বিদেশি মার্ভেল ছবির ধাঁচে ফেলে দিয়েছেন পরিচালক, এই অভিযোগও উঠেছে ওম রাউতের বিরুদ্ধে।

প্রসঙ্গত, এবার সরাসরি মার্ভেলের ছবি থেকেই টুকে দেওয়ার অভিযোগ উঠল ‘আদিপুরুষ’-এর টিমের বিরুদ্ধে। কী জবাব দেবেন নির্মাতারা? এবার সেটাই দেখার।

বাংলাদেশ সময়: ১৩:০৩:৫৮   ২২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
রূপগঞ্জে যৌথ অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার
রংপুরে শিক্ষা কর্মকর্তাকে ৮ লাখ টাকা ঘুষ দিতে গিয়ে শিক্ষক আটক
কারওয়ান বাজারে গ্যারেজে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
বিরোধী দলকেও জনগণের সুখ-দুঃখের কথা চিন্তা করে কর্মসূচি দেয়া উচিত : মেজর হাফিজ
যারা ফ্যাসিবাদের পথ তৈরি করবে তারাই দিল্লিতে পালাবে : মামুনুল হক
অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় অর্জন জুলাই সনদ : প্রধান উপদেষ্টা
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান
জুলাই সনদে এনসিপির স্বাক্ষর, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা
সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ