না`গঞ্জ এলজিইডিতে ৫টি উপজেলার বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

প্রথম পাতা » ছবি গ্যালারী » না`গঞ্জ এলজিইডিতে ৫টি উপজেলার বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর
বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩



না`গঞ্জ এলজিইডিতে ৫টি উপজেলার বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

নারায়ণগঞ্জ জেলার এলজিইডির পাচঁটি উপজেলার উপজেলা প্রকৌশলীগণের সাথে নির্বাহী প্রকৌশলীর ২০২৩-২০২৪ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জুন) সকালে নারায়ণগঞ্জ এলজিইডির কার্যালয়ে সম্মেলন কক্ষে এ চুক্তি ম্বাক্ষরিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এলজিইডি, নারায়ণগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী শেখ তাজুল ইসলাম তুহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব মো আব্দুল বাছেদ।

এরআগে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক প্রেরিত বার্ষিক কর্মসম্পাদন চুক্তি প্রণয়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ণ নির্দেশিকা এবং প্রধান প্রকৌশলী, এলজিইডি, ঢাকা এর পত্র মূলে ২০২৩-২০২৪ এর আলোকে গত বুধবার এলজিইডির প্রধান প্রকোশলী শেখ মোহাম্মদ মহসিন এর সাথে নারায়ণগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলীর বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করা হয়।

এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ জেলার এলজিইডির পাচঁটি উপজেলার উপজেলা প্রকৌশলীগণের সাথে শেখ তাজুল ইসলাম তুহিন এর ২০২৩-২০২৪ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষরিত হয়।

শেখ তাজুল ইসলাম তুহিন জানান, ২০২৩-২৪ অর্থ বছরে বার্ষিক কর্মপরিকল্পনা অনুযায়ী ৫২ কিলো মিটার সড়ক, পাকা সড়ক রক্ষনাবেক্ষন ৮৫ কিলো মিটার, ব্রীজ ৭০০ মিটার, হাটবাজার ৩টি, বৃক্ষ রোপন ১৫০০ টি, সেচ খাল ৮কিলো মিটার, বাঁধ ৫ কিলো মিটার, রেগুলেটর ৩টি এবং ৬০টি সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের চুক্তি সম্পাদন করা হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, নারায়ণগঞ্জ অঞ্চল এবং ৫টি উপজেলার উপজেলা প্রকৌশলীগণসহ সিনিয়র সহকারী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ।

বাংলাদেশ সময়: ২৩:০১:২৯   ৪৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বোয়ালমারীতে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
সৌদি-কাতারের সঙ্গে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে বৈঠক
নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধনের সময় জানালেন মন্ত্রী
সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে ৪ জেলে উদ্ধার
সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত
কুষ্টিয়ায় ২৫৭ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, যানজট নিরসনে বিশেষ উদ্যোগ
ঝালকাঠিতে ৩১ স্বেচ্ছাসেবী মহিলা সমিতিকে অনুদানের চেক হস্তান্তর
অর্থনৈতিক সংস্কারের সঙ্গে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে : তিতুমীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ