নড়াইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রথম পাতা » খুলনা » নড়াইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩



নড়াইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নড়াইল সদর উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট -২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকালে শহরের কুড়িগ্রাম এলাকার শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তুলারামপুর ইউনিয়ন ৪-০ গোলে মুলিয়া ইউনিয়নকে পরাজিত করে সদর উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজামউদ্দিন খান নিলু।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সেলিম আহম্মেদ, তুলারামপুর ইউনিয়নের চেয়ারম্যান টিপু সুলতান, মুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান রবীন্দ্রনাথ অধিকারী, কলোড়া ইউনিয়নের চেয়ারম্যান আশিষ কুমার প্রমূখ।
এসময় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, খেলোয়ারসহ বিভিন্ন শ্রেনী পেশার ফুটবল প্রেমি দর্শক উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:০৯:০৫   ৩৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ
খুলনায় পরিবেশ সুরক্ষা ও বাল্য বিবাহমুক্ত সমাজ গঠনে আলোচনা
দেশে আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
গুজব রোধে নৈতিক শিক্ষার প্রসার জরুরি: প্রতিমন্ত্রী অমিত
সরকারি হাসপাতালের বাথরুমেও ওষুধ পড়ে থাকতে দেখে ক্ষোভ ঝাড়লেন মন্ত্রী
ঝিনাইদহের সীমান্তে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার
জনগণের সঙ্গে প্রতারণা করলে বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে: হাসনাত আবদুল্লাহ
সাতক্ষীরায় মাদক ও চোরাই পণ্যসহ দুইজন আটক
ঝিনাইদহে সড়কে ডাকাতি, ডাকাত সর্দারসহ গ্রেফতার ৩

News 2 Narayanganj News Archive

আর্কাইভ