ঢাকা জেলা আ. লীগের পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢাকা জেলা আ. লীগের পরিচিতি সভা অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩



ঢাকা জেলা আ. লীগের পরিচিতি সভা অনুষ্ঠিত

ঢাকা জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ঢাকা জেলা আওয়ামী লীগের পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান। প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এডভোকেট কামরুল ইসলাম এমপি। বিশেষ অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান এমপি ও জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া।

ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদের সভাপতিত্বে ও সঞ্চালনায় ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন।

পরিচিত পর্ব শেষে আগামী জাতীয় নির্বাচন নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ঢাকা ১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহামান। তিনি বলেন, ‘সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সাধারণ মানুষের কাছে এই সরকারের উন্নয়ন তুলে ধরতে হবে।’

সালমান এফ রহমান বলেন, ‘বিদেশিরা কী বলল সেটা বিষয় না, এ দেশের মানুষই নির্ধারণ করবে কারা ক্ষমতায় থাকবে। বিভিন্ন দেশ একটি সুষ্ঠু স্বচ্ছ ভোটের কথা বলেছে আওয়ামী লীগও তাই চায়।

তিনি বলেন, সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন হবে। সেই লক্ষ্যে সবাইকে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।

এ সময় অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ‘বিএনপি অরাজকতার পাঁয়তারা করলেও বাংলাদেশের মানুষ তা মেনে নেবে না। শেখ হাসিনার প্রতি দেশের মানুষের আস্থা আছে। এ সময় ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৩২:৩০   ৪০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


এমপিদের প্রতি প্রধানমন্ত্রীর কড়া বার্তা: অপকর্মে জড়ালে কোনো ছাড় দেওয়া হবে না
লাল কার্ডে ভেঙে পড়ল লিভারপুল, ৩ গোলে জয় সিটির
আজকের রাশিফল
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
কালকিনিতে অবৈধ ৬ ড্রেজার ধ্বংস, একজনের কারাদণ্ড
সালথায় বরাদ্দের ২০০ বস্তা সার উধাও, ডিলারকে জরিমানা
সদরপুরে সপ্তম উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশ শুরু
ফরিদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ, তদন্ত দাবি বঞ্চিতদের
ক্ষুদে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ইছাপাশা মাদ্রাসার অভিভাবক সমাবেশ
আলফাডাঙ্গায় স্বচ্ছতার ভিত্তিতে সার ডিলার নিয়োগের দাবিতে যুবদলের সংবাদ সম্মেলন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ