কুমিল্লায় বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার ৩

প্রথম পাতা » চট্টগ্রাম » কুমিল্লায় বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার ৩
শুক্রবার, ২৩ জুন ২০২৩



কুমিল্লায় বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার ৩

কুমিল্লা নগরীতে বিপুল পরিমাণ মাদকসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এই সময় মাদক বহনকারী একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করে গোয়েন্দা পুলিশ।

শুক্রবার (২৩ জুন) জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ বড়ুয়া সময় সংবাদকে গ্রেফাতারের বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার (২২ জুন) রাতে নগরীর ছাতিপট্টি এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজতে থাকা ৪ হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

গ্রেফতাররা হলো: কুমিল্লা সদর উপজেলার মতিনগর এলাকার নুরু মিয়ার ছেলে লিমন মিয়া (২৩), বউবাজার ধানসিঁড়ি এলাকার তাহের মিয়ার ছেলে সুজন (২২) এবং একই এলাকার সফিক মিয়ার ছেলে গিয়াস উদ্দিন (২২)।

ওসি রাজেশ বড়ুয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি টিম উপপরিদর্শক (এসআই) দীবাকর রায়ের নেতৃত্বে নগরীর ছাতিপট্টি এলাকায় অবস্থান করে। এসময় একটি লাল রংয়ের সিএনজিচালিত অটোরিকশাকে সন্দেহজনকভাবে আটকিয়ে চালক ও দুইজন যাত্রীর শরীর তল্লাশি করে ৪ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করে।

আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আসামি লিমন ও সুজনের বিরুদ্ধে আগেও একাধিক মাদক মামলা আদালতে বিচারাধীন আছে। পুলিশ সুপারের নির্দেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বিভিন্ন অপরাধ প্রতিরোধে জেলা গোয়েন্দা পুলিশের এ অভিযান চলমান থাকবে বলেও জানান ডিবির এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬:৫৭:২৭   ৩৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ