ম্যান সিটির চ্যালেঞ্জ মোকাবেলায় শক্তিশালী দল গঠন করতে চান আর্সেনাল কোচ আর্তেতা

প্রথম পাতা » খেলাধুলা » ম্যান সিটির চ্যালেঞ্জ মোকাবেলায় শক্তিশালী দল গঠন করতে চান আর্সেনাল কোচ আর্তেতা
সোমবার, ২৬ জুন ২০২৩



ম্যান সিটির চ্যালেঞ্জ মোকাবেলায় শক্তিশালী দল গঠন করতে চান আর্সেনাল কোচ আর্তেতা

আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির সাথে পাল্লা দিতে হলে ট্রান্সফার মার্কেটে তার দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে বিশ^াস করেন আর্সেনাল ম্যানেজার মিকেল আর্তেতা।
সদ্য সমাপ্ত মৌসুমের প্রায় বেশীরভাগ সময়ই টেবিলের শীর্ষ ছিল আর্তেতার দল। কিন্তু বেশ কিছু নির্ভরযোগ্য খেলোয়াড়ের ইনজুরিতে মৌসুমের শেষভাগে এসে সিটির কাছে পয়েন্টে পিছিয়ে পড়ে।
ম্যানচেস্টার সিটি গত পাঁচ মৌসুমে চতুর্থ প্রিমিয়ার লিগ শিরোপা নিশ্চিত করে। এরপর এফএ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতে ট্রেবল জয়ের কৃতিত্ব দেখায়।
উভয় ক্লাবই ট্রান্সফার মার্কেটে ওয়েস্ট হ্যাম অধিনায়ক ডিক্লান রাইসকে দলে ভেড়ানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। চেলসি থেকে ইতোমধ্যেই কেই হাভার্টজকে দলে ভেড়ানোর দ্বারপ্রান্তে রয়েছে গানার্সরা।
শিরোপা জয়ের লক্ষ্যস্থির করা আর্তেতা স্প্যানিশ গণমাধ্যম মার্কায় বলেছেন, ‘এটাই আমাদের একমাত্র লক্ষ্য। আমরা কঠিন বাস্তবতা সম্পর্কে জানি। এটা বিশে^র শীর্ষ লিগ এবং প্রিমিয়ার লিগের ইতিহাসে আগামী মৌসুমটা হতে যাচ্ছে সবচেয়ে কঠিন লিগ। কারন, ইতোমধ্যেই এই কঠিন বিষয়টি গত মৌসুমে সবাই দেখেছে। এখানে আমি ২২ বছর ধরে আছি, এই ধরনের প্রতিযোগিতা আমি আগে কখনই দেখিনি। প্রতিটি দলের গুনগত মান, বোঝাপোড়া, সম্পদ, ভাল কোচের সংখ্যা বেড়েছে। এই লিগের মান এখন অনেক উপরে উঠে গেছে। প্রিমিয়ার লিগ বিজয়ী দল নি:সন্দেহে নিজেদের বিশে^র সেরা দাবী করতে পারে। এ কারনেই ট্রান্সফার মার্কেটের সুবিধাকে কাজে লাগিয়ে দল শক্তিশালী করার কোন বিকল্প নেই।’
আগের ছয় মৌসুমে শীর্ষ চারে থেকে মৌসুম শেষ করা দলটি যে গত মৌসুমে এভাবে শিরোপা দৌঁড়ে এগিয়ে আসবে তা অনেকেই প্রত্যাশা করেনি। কিন্তু আর্তেতা স্বীকার করেছেন আগস্ট থেকে এপ্রিল পর্যন্ত টেবিলের শীর্ষে থাকা সত্বেও শেষ পর্যন্ত শিরোপা না পাওয়ায় তিনি দারুন হতাশ হয়েছেন। এ সম্পর্কে তিনি বলেন, ‘টানা ১০ মাস সিটিকে পিছনে ফেলে প্রিমিয়ার লিগের শিরোপা না জেতাটা আমাকে এখনো হতাশ করে। তিন থেকে চারজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের ইনজুরি আমাদের পিছিয়ে দিয়েছে। সব কিছু তখন থেকেই জটিল হয়ে পড়েছিল। যখন পুরো দল হাতে থাকবে ধারাবাহিকতা বজায় থাকবে। এত দ্রুত আমাদের সামনে সমস্যাগুলো এসেছিল যে, তা থেকে বেরিয়ে আসার সময় পাইনি। আমাদের প্রতিপক্ষ বিশে^র সেরা দল। তাদের দল অনেক বেশী শক্তিশালী, একইসাথে তাদের কোচও বিশ^ সেরা। এটা মেনে নেয়া ছাড়া আমাদের হাতে কোন বিকল্প ছিলনা। শেষ পর্যন্ত চ্যাম্পিয়নদের সাথে আমাদের হাত মেলাতে হয়েছে, তাদের অভিনন্দন জানাতে হয়েছে।’

বাংলাদেশ সময়: ১৩:২৯:০১   ৩২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ম্যানসিটির বড় জয়ের রাতে ১৭ বছর বয়সী ‘বিস্ময়বালকের’ স্বপ্নের অভিষেক
রাজনৈতিক প্রভাব মুক্ত করতে আবাহনী ও ধানমন্ডি মাঠ ক্রীড়া মন্ত্রণালয়ের হাতে
মায়ামিতে মেসির শততম গোল, জিতলেন শিরোপা
ইংলিশ লিগ কাপে আর্সেনাল-লিভারপুলের জয়
ইয়ামালকে ব্যালন ডি’অর জেতাতে মাঠে নেমেছে বার্সেলোনা
ম্যানচেস্টার ডার্বিতে হালান্ডের গোল নিয়ে ‘ভুল’ স্বীকার রেফারি সংস্থার
ইয়ামালের জোড়া গোল, বার্সেলোনার পাঁচে পাঁচ
এমবাপ্পের জোড়া গোলে জিতল রিয়াল
সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেনের নতুন রানি রিবাকিনা
রায়ার বীরত্ব ও ১২১ সেকেন্ডের রূপকথায় শীর্ষে আর্সেনাল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ