গাইবান্ধায় বাস ও প্রাইভেটকার সংঘর্ষে দুজন নিহত

প্রথম পাতা » ছবি গ্যালারী » গাইবান্ধায় বাস ও প্রাইভেটকার সংঘর্ষে দুজন নিহত
শুক্রবার, ৩০ জুন ২০২৩



গাইবান্ধায় বাস ও প্রাইভেটকার সংঘর্ষে দুজন নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। শুক্রবার (৩০ জুন) সকাল ৬টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জের পান্থাপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম সময় সংবাদকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দুর্ঘটনায় নিহতরা হলেন প্রাইভেটকারের যাত্রী ফেনী জেলার ফুলগাছি থানার দামুড়া গ্রামের মৃত হাজী আবদুল মান্নানের ছেলে আবুল বাশার (৬০) ও প্রাইভেটকারের চালক ঢাকার শ্যামপুর দনিয়া এলাকার হক মিয়ার ছেলে মো. মিজান (৩৫)।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফ আনোয়ার বলেন, গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সময় রংপুরমুখী প্রাইভেটকারের সঙ্গে ঢাকামুখী যাত্রীবাহী বাসে মুখোমুখি সংঘর্ষ হলে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়। এতে প্রাইভেটকারের চালক ও আরোহী মারা যান। তাদের লাশ উদ্ধার করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আমিনুল ইসলাম বলেন, নিহতদের লাশ থানায় আনা হয়েছে। তাদের পরিবারের কাছে খবর দেয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৩৩:৫৪   ৩৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রায় হাজারো মানুষের অংশগ্রহণ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান
কুইক রেন্টালের দুর্নীতির অভিযোগ তদন্ত হওয়া উচিত : বিইআরসি চেয়ারম্যান
গাড়িচালক অন্যায় করেছিল, তাই তাকে জরিমানা করা হয়েছে : বিমানমন্ত্রী মিল্লাত
মধুখালীতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত
সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে - স্বরাষ্ট্রমন্ত্রী
রূপগঞ্জে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ৪
‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি প্রকাশ পেয়েছে - চীফ হুইপ
বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার থাকতে হবে: ত্রাণমন্ত্রী দুলু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ