পরিবারের সঙ্গে ঈদের শুভেচ্ছা জানালেন সালমান খান

প্রথম পাতা » ছবি গ্যালারী » পরিবারের সঙ্গে ঈদের শুভেচ্ছা জানালেন সালমান খান
শুক্রবার, ৩০ জুন ২০২৩



পরিবারের সঙ্গে ঈদের শুভেচ্ছা জানালেন সালমান খান

পরিবারের সঙ্গে পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছেন বলিউড ভাইজান সালমান খান। ঈদের দিন সন্ধ্যায় মা–বাবা ও ভাই-বোনের সঙ্গে ছবি দিয়ে ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

নিজের ফেসবুকে পেইজে সেই ছবি পোস্ট করে সালমান লিখেছেন, ‘ঈদুল আজহা মুবারাক’।

ছবিটিতে সালমানের বাবা সেলিম খান, মা সালমান খান ছিলেন; দেখা গেছে বোন অমৃতা খান ও অলিভিয়া খানকে। এ ছাড়া সালমানের অন্য দুই ভাই আরবাজ খান ও সোহেল খানও ছিলেন। প্রিয় তারকার পারিবারিক ছবি দেখে ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এক ভক্ত লিখেছেন, ‘দারুণ ছবি। সবার সুস্বাস্থ্য কামনা করছি।’

এদিকে সালমান খান ‘বিগ বস ওটিটি হিন্দি’ দ্বিতীয় সিজন উপস্থাপনা করছেন। এ নিয়ে আবারও তার ভক্তদের মাঝে বেশ উন্মাদনা দেখা যাচ্ছে। ‘বিগ বস ওটিটি হিন্দি’ এরই মধ্যে বেশ জনপ্রিয় পেয়ে। ১৭ জুন থেকে এটি প্রচার হচ্ছে।

সালমানের নতুন ছবি ‘টাইগার থ্রি’ মুক্তি পাবে আসছে দিওয়ালিতে। ছবিটিতে তার সঙ্গে দেখা যাবে ক্যাটরিনা কাইফকেও।

বাংলাদেশ সময়: ১৫:৩৭:০৮   ৩৫৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জে বিশেষ অভিযান: মাদকসহ গ্রেপ্তার ৭১
প্রকাশ্যেই সরকারি খাল থেকে ড্রেজারে বালু উত্তোলন করছে প্রভাবশালীরা
জামালপুরে টোল দেওয়া নিয়ে মারধর, পথরোধ করে বিক্ষোভ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দেশকে অস্থিতিশীল করার যেকোনো চেষ্টা জনগণ প্রতিরোধ করবে: এমরান সালেহ প্রিন্স
বিপথগামী যুবকদের আলোর পথে ফেরাতে হবে: ড. খন্দকার মারুফ
ভবিষ্যতে একই ভুলের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের
ফতুল্লায় শিশুকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, ঢামেকে প্রেরণ
মাদক-চুরি-ছিনতাই বন্ধের দাবিতে সিদ্ধিরগঞ্জে মানববন্ধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ