ছুটি শেষে আবার বুড়িমারী স্থলবন্দর চালু

প্রথম পাতা » ছবি গ্যালারী » ছুটি শেষে আবার বুড়িমারী স্থলবন্দর চালু
রবিবার, ২ জুলাই ২০২৩



ছুটি শেষে আবার বুড়িমারী স্থলবন্দর চালু

পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে লালমনিরহাটে টানা ৫দিন বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ থাকার পর আজ থেকে স্থলবন্দরের কার্যক্রম আবারও শুরু হয়েছে। তবে বিশেষ ব্যবস্থায় বুড়িমারী জিরো পয়েন্টে চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
রোববার দুপুরে বন্দরের কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুজ্জামান ছায়েদ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উভয় দেশের ব্যবসায়ী সংগঠনের যৌথ সিদ্ধান্তে স্থলবন্দরে ৫দিনের আমদানি-রফতানি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ঈদের ছুটি শেষ করে আবারও স্থলবন্দরের কার্যক্রম শুরু করা হয়েছে।
তিনি আরও জানান, পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে পরবর্তী সপ্তাহের শনিবার (১ জুলাই) পর্যন্ত বুড়িমারী স্থলবন্দরের সকল ধরনের পণ্য আমদানি রফতানি বন্ধ করা হয়েছিল। সে হিসেবে রোববার থেকে পুনরায় বন্দরের যাবতীয় কার্যক্রম শুরু করা হয়েছে। সকাল থেকে দুই দেশের পণ্যবাহী গাড়ী আসা যাওয়া করছে।
বুড়িমারী ইমিগ্রেশন ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হাসান কবির বলেন, ঈদ উপলক্ষে বুড়িমারী স্থলবন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাওয়া-আসা চালু ছিল। কোন রকম যাত্রী ভোগান্তি এড়াতে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫:০৬:১৫   ৩৪১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দক্ষ ও প্রযুক্তিনির্ভর সিভিল সার্ভিস গড়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩,৫০০ জন
পলাতক শেখ হাসিনা কীভাবে পাসপোর্ট-এনআইডি পাবেন : রিজভী
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় ঐক্যবদ্ধ উদ্যোগ জরুরি : পরিবেশ প্রতিমন্ত্রী
জলবায়ু তহবিলের অর্থ সরাসরি ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছানোর দাবি
পঞ্চগড়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা
কিশোর অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে শিক্ষাপ্রতিষ্ঠানে নজরদারির তাগিদ মৎস্য ও প্রনিসম্পদ প্রতিমন্ত্রীর
গোয়েন্দা অফিসের সামনেই ককটেল বিস্ফোরণ, তারা কী করে: শফিকুর রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ