‘প্রিয়তমা’ দেখতে সপরিবারে প্রেক্ষাগৃহে পলক

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘প্রিয়তমা’ দেখতে সপরিবারে প্রেক্ষাগৃহে পলক
রবিবার, ২ জুলাই ২০২৩



‘প্রিয়তমা’ দেখতে সপরিবারে প্রেক্ষাগৃহে পলক

ঈদে মুক্তিপ্রাপ্ত ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ ছবিটি ঘিরে দর্শক উন্মাদনা তুঙ্গে। বৈরী আবহাওয়াও থামাতে পারছে না দর্শক জোয়ার। টিকিট না পেয়ে মনখারাপ করে ফিরছেন অনেকেই।

এবার ছবিটি দেখতে প্রেক্ষাগৃহে সপরিবারে হাজির হলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আজ রোববার (২ জুন) বিকেলে বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে ‘প্রিয়তমা’ দেখতে গিয়েছেন তিনি।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দুটি ছবি পোস্ট করেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ক্যাপশনে তিনি লেখেন, “আমরা পৌঁছে গেছি বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে! অধীর আগ্রহে অপেক্ষা করছি সাড়ে চারটা বাজলেই দীর্ঘ প্রতীক্ষিত ‘প্রিয়তমা’ দেখব বলে। আমার প্রিয়তমাসহ অপূর্ব ও অনির্বাণের সাথে।”

দেশের পাশাপাশি আগামী ৭ জুলাই যুক্তরাষ্ট্র ও কানাডার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘প্রিয়তমা’। বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন প্রধান অভিনেতা শাকিব খান। ফেসবুকে তিনি লেখেন, “সারাদেশের মানুষের ভালোবাসায় ধন্য হয়ে আগামী ৭ জুলাই সুদূর আমেরিকা-কানাডার প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘প্রিয়তমা’। এভাবে সবার মন জয় করে ‘প্রিয়তমা’র ভালোবাসা ছড়িয়ে যাবে সমগ্র পৃথিবীতে।”

উল্লেখ্য, সারাদেশের শতাধিক সিনেমা হলে চলছে ‘প্রিয়তমা’। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। হিমেল আশরাফের পরিচালনায় রোম্যান্টিক-অ্যাকশন ঘরানার সিনেমাটি প্রযোজনা করেছেন আরশাদ আদনান। এতে আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ডন, শহীদ উন নবী, এলিনা শাম্মী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১:৫৪:০৯   ৩৮১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মধুখালীতে কিশোরীর মৃত্যু, মৃত্যুর আগে ভিডিওতে চারজনের নাম প্রকাশ
আলিবাবার ভেরিফায়েড সাপ্লায়ার হলো রিমার্ক, যুক্ত হচ্ছে ১ হাজারের বেশি পণ্য
পোশাক খাতে অস্থিরতা সৃষ্টিকারীদের প্রকৃত শ্রমিক মনে করে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
শ্রমিক আন্দোলনে নাশকতায় আওয়ামী লীগের অর্থ খরচের সংযোগ থাকতে পারে : তথ্য উপদেষ্টা
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান
রাষ্ট্রপতির কাছে জাপান সফরের অভিজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী
স্পীকারের সাথে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়ন এবং ইউরোপিয়ান পার্টনার ফর ডেমোক্রেসি এর প্রতিনিধিদলের সাক্ষাৎ অনুষ্ঠিত
জামিনে মুক্ত হয়ে বাড়ি ফেরা হলো না, বিস্ফোরক মামলায় ভাঙ্গায় বাস থেকে র‍্যাবের হাতে গ্রেপ্তার ৮ আসামি
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের জনবল-সংক্রান্ত বিষয়াদি নিয়ে গঠিত কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত
আলফাডাঙ্গায় ছাত্রদলের উদ্যোগে ডে-নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট, খেলায় দর্শকদের উচ্ছ্বাস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ