সোনারগাঁয়ে অবৈধভাবে খাল ভরাট, ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ে অবৈধভাবে খাল ভরাট, ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা
রবিবার, ১ মার্চ ২০২৬



সোনারগাঁয়ে অবৈধভাবে খাল ভরাট, ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে লাঙ্গলবন্দর ব্রিজ সংলগ্ন মিরেরচর এলাকায় সরকারি খাল জোরপূর্বক দখলের অভিযোগে কনকর্ড রিভার ভিউ ফ্যাক্টরি লিমিটেড-এর তিন ব্যাক্তিকে আটক করা হয়েছে।

রবিবার (১ মার্চ) সকালে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান।

এ সময় আরো উপস্থিত ছিলেন, পেশকার আতাউর রহমান, সনমান্দী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নজরুল ইসলামসহ সোনারগাঁ থানা পুলিশ সদস্যরা।

সূত্রে জানা যায়, রবিবার লাঙ্গলবন্দর ব্রিজ সংলগ্ন মিরেরচর এলাকায় সরকারি খালটি অবৈধভাবে বালি ফেলে ভরাট করছিলেন কনকর্ড রিভার ভিউ ফ্যাক্টরি লিমিটেড এর লোকজন।

স্থানীয়রা খাল ভরাটের এই বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত ও সহকারী কমিশনারকে (ভূমি) তৌফিকুর রহমানকে অবগত করলে ওই দিন সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান সরজমিনে গিয়ে উপস্থিত হন। তিনি খাল ভরাটের দায়ে তিন ব্যক্তিকে আটক করে ৯০ হাজার টাকা জরিমানা করা হয় ও খাল থেকে বালি সরিয়ে নেওয়ার নির্দেশ প্রদান করেন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান বলেন, সরকারি খাল ভরাটের অপরাধে তিন জনকে আটক করে ৯০ হাজার টাকা জরিমানা করা হয় ও খাল থেকে বালি সরিয়ে নিতে নিদের্শ দেওয়া হয়েছে। এছাড়াও সবার জানা উচিত, সরকারি খাল ভরাট করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ সরকারি খাল ভরাট ও দখল করলে তার বিরুদ্ধে আইন গত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২৩:৫৬:৫০   ২২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আন্তর্জাতিক শান্তি দিবস আজ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠানের প্রয়াণ
ডেঙ্গু প্রতিরোধে সব দপ্তরকে একসঙ্গে কাজ করার নির্দেশ ডিসির
আট গোলের রোমাঞ্চকর ম্যাচে সান্ডারল্যান্ডকে হারাল ম্যানসিটি
সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সংস্কৃতি মন্ত্রীর
চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত
জলবায়ু-সহনশীল, জ্বালানি-সুরক্ষিত ও টেকসই বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়া গড়ে তোলার আহ্বান করেন স্পীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ