রূপগঞ্জে ক্রেনের তার ছিঁড়ে দুই শ্রমিক নিহত

প্রথম পাতা » ছবি গ্যালারী » রূপগঞ্জে ক্রেনের তার ছিঁড়ে দুই শ্রমিক নিহত
রবিবার, ১ মার্চ ২০২৬



রূপগঞ্জে ক্রেনের তার ছিঁড়ে দুই শ্রমিক নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ক্রেনের তার ছিঁড়ে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। রোববার (১ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকায় ট্রাইকম গ্রুপ-এর একটি ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সিরাজগঞ্জের তারাশ থানার নৌখাদা এলাকার রতন মিয়ার ছেলে আল-আমিন (৩২) এবং একই থানার নাদোর সহিদপুর এলাকার সুটকা মিয়ার ছেলে আল-আমিন মিয়া (২৬)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে ট্রাইকম গ্রুপের মালামাল আনলোডের জন্য একটি ঘাট রয়েছে। ঘাটটির মালিক স্থানীয় ব্যবসায়ী কাজল ঘোষ। রোববার সন্ধ্যা ৬টার দিকে ক্রেনচালক আমিনুল ইসলাম জাহাজ থেকে ক্রেন দিয়ে গম আনলোড করছিলেন। এ সময় ক্রেনের নিচে তিনজন শ্রমিক কাজ করছিলেন। হঠাৎ করে ক্রেনের তার ছিঁড়ে গ্রাফ নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক শ্রমিক নিহত হন। অপরজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

ঘাটের সরদার মোহাম্মদ ওমর ফারুক বলেন, ‘ক্রেনের গ্রাফ পড়ে দুজন শ্রমিক নিহত হয়েছেন। বর্তমানে আমরা নিহতদের নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ আছি। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।’

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক এসআই সাদেকুর রহমান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। প্রাথমিকভাবে জানা গেছে, ক্রেনের তার ছিঁড়ে পড়ে দুইজন নিহত হয়েছেন। বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।’

বাংলাদেশ সময়: ২৩:৫৪:২৯   ১৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফতুল্লায় বৈষম্যবিরোধী মামলায় শ্রমিক লীগ নেতা টিক্কা গ্রেফতার
রূপগঞ্জে ৫০০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
নাসিকের সীমানা সম্প্রসারণ নিয়ে গণশুনানি অনুষ্ঠিত
শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই: এমপি পার্থ
বিমান ও পর্যটন খাতের প্রকল্প বাস্তবায়নে সময়সীমা মেনে কাজ শেষ করার তাগিদ
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যায় ডুবে ১ ব্যক্তির মৃত্যু
শেরপুরে পাঁচ দিনব্যাপী বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ
জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে: আবদুল আউয়াল মিন্টু
খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা
শিক্ষার্থীরাই আগামী দিনের কর্ণধার: বরিশাল বিশ্ববিদ্যালয়ে তথ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ