‘গ্রীণ নাটোর’ কর্মসূচির কার্যক্রম শুরু

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘গ্রীণ নাটোর’ কর্মসূচির কার্যক্রম শুরু
সোমবার, ৩ জুলাই ২০২৩



‘গ্রীণ নাটোর’ কর্মসূচির কার্যক্রম শুরু

শহরের স্বাধীনতা চত্বর থেকে উত্তরা গণভবন পর্যন্ত সড়ক দ্বীপে ১০ হাজার সৌন্দর্যবর্ধন বৃক্ষ রোপণ কর্মসূচি ‘গ্রীণ নাটোর’ এর কার্যক্রম শুরু হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে দশটায় স্বাধীনতা চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন নাটোর-২ আসনের (নাটোর সদর ও নলডাঙ্গা) সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল।
জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ সাইফুর রহমান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি এবং সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ কামরুল হাসান সরকার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রায় দুইশ’ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী নাটোর শহরকে নান্দনিক শহর হিসেবে গড়ে তুলতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে শহরের সড়ক প্রশস্তকরণসহ চারলেনে উন্নীতকরণ কাজ সম্পন্ন হয়েছে। সৌন্দর্যবর্ধনকারী বৃক্ষ রোপণের মাধ্যমে আজ থেকে এ কার্যক্রম শুরু হলো।
জেলা প্রশাসনের উদ্যোগে নাটোর পৌরসভা এবং সড়ক ও জনপথ বিভাগ ‘গ্রীণ নাটোর’ কর্মসূচি বাস্তবায়ন করছে।

বাংলাদেশ সময়: ১৩:২৭:৫৯   ৩২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
৭০ পিস ইয়াবাসহ ধনবাড়ীতে জামালপুরের যুবদল নেতা গ্রেফতার
শিশুদের অধিকার নিশ্চিত করতে সবাইকে কাজ করতে হবে: এমপি কালাম
বাংলাদেশে এসেই ধর্ম বদলে বিয়ে করলেন ফিনল্যান্ডের নাগরিক
সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থানের সমন্বয়ে দারিদ্র্য বিমোচনে বিশ্বে মডেল বাংলাদেশ : ড. তিতুমীর
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার পথ সহজ করতে চায় সরকার : মাহ্দী আমিন
দেড় বছরের মধ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে : পরিবেশমন্ত্রী
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ