সুগন্ধায় জাহাজ বিস্ফোরণ, আরও এক মরদেহ উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সুগন্ধায় জাহাজ বিস্ফোরণ, আরও এক মরদেহ উদ্ধার
সোমবার, ৩ জুলাই ২০২৩



সুগন্ধায় জাহাজ বিস্ফোরণ, আরও এক মরদেহ উদ্ধার

ঝালকাঠিতে তেলবাহী ট্যাঙ্কার বিস্ফোরণের তৃতীয় দিনের উদ্ধার অভিযানে আরও একজনের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। এ নিয়ে নিখোঁজ ৪ জনের মধ্যে ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (০৩ জুলাই) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তার নামপরিচয় জানা যায়নি। এর আগে রোববার (০২ জুলাই) দুপুরে বিস্ফোরিত জাহাজের ইঞ্জিনরুম থেকে আবদুস সালাম ওরফে হৃদয় নামে একজনের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড।

কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল শাফায়েত এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার সকালে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি। এর আগে রোববার ইঞ্জিনরুম থেকে হৃদয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মামা শফিকুল ইসলাম মরদেহটি শনাক্ত করেছেন। হৃদয় কয়েক বছর ধরে সাগর নন্দিনী-২ জাহাজে গ্রিজার পদে কাজ করেন। দুর্ঘটনার সময় তিনি ইঞ্জিন রুমের দায়িত্বে ছিলেন।

বাকিদের উদ্ধারে তৎপরতা চালু আছে বলেও জানান শাফায়াত।

এর আগে শনিবার (০১ জুলাই) দুপুর সোয়া ২টার দিকে শহরের সুগন্ধা নদীর দক্ষিণ পাড়ের রাজাপুর গ্রামের কাছে তেলবাহী জাহাজ সাগর নন্দিনী-২ এর পেছনের অংশে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১৩:২৪:৪৬   ৩৬২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু
অর্থনীতি ও বাজার নিয়ন্ত্রণে ব্যবহার হবে এআই প্রযুক্তি
খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন ইরানের শীর্ষ নেতারা, তেহরানে লাখো মানুষের ঢল
সরিষাবাড়ীতে মরা বাড়িতে অটোভ্যান চুরি
স্বাধীন গণমাধ্যম ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : তথ্য প্রতিমন্ত্রী
মেরিন ফিশারিজ একাডেমিকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী
সোনারগাঁয়ে অটোরিকশাচালক হত্যা মামলার আসামি গ্রেপ্তার
ফতুল্লায় ব্যবসায়ী মোতালেব হত্যায় মূলহোতাসহ ৩ জন গ্রেফতার
অসহায় রোগীদের ডায়ালাইসিস খরচ কমাতে সহযোগিতা প্রয়োজন : দুলু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ