বিনামূল্যে চোখের ছানি অপারেশনের শুভ উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিনামূল্যে চোখের ছানি অপারেশনের শুভ উদ্বোধন
সোমবার, ৩ জুলাই ২০২৩



বিনামূল্যে চোখের ছানি অপারেশনের শুভ উদ্বোধন

সাঁথিয়া ০৩ জুলাই ২০২৩ : বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু এমপি বলেন, জাতির পিতার কন‌্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্য সেবাকে জনগনের দোরগোড়োয় পৌঁছে দিয়েছেন। তিনি কমিউনিটি ক্লিনিক চালু করে সাধারণ মানুষের সার্বক্ষণিক প্রাথমিক চিকিৎসা প্রাপ্তি নিশ্চিত করেছেন। জনগণকে স্বাস্থ‌্য সচেতন হয়ে সরকারী সেবা গ্রহণ করতে হবে।

ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু, এমপি এর শুভ জন্মদিন উপলক্ষ্যে পাবনার সাঁথিয়া চক্ষু হাসপাতালে পল্লী একতা উন্নয়ন সংস্থা (রুডো) ও এসিস্ট্যান্ট ফর সোশ্যাল নেটওয়ার্কিং এন্ড একটিভিটিজ (আশনা) এর উদ্যোগে বিনামূল্যে চোখের ছানি অপারেশনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব‌্যে তিনি এ কথা বলেন।

সাঁথিয়ার শহীদ শেখ রাসেল টেকনিক‌্যাল স্কুল এন্ড কলেজে আয়োজিত মরহুম অধ‌্যাপিকা লুৎফুন্নেছা বেগম স্মৃতি দাবা প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু।

বিকালে সাঁথিয়ায় আয়োজিত বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ম‌্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ডেপুটি স্পীকার। যশোর জেলা মহিলা ফুটবল একাদশ ও টাঙ্গাইল জেলা মহিলা ফুটবল একাদশের ম‌্যাচটি ১-১ গোলে ড্র হয়।

এ সময় অনুষ্ঠানে সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান আলী খান ও সাঁথিয়া পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চুসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০:৩১:৩৬   ৩২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আশাপুর সিনিয়র আলিম মাদ্রাসায় অ্যাডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা প্রদান
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
বগুড়ায় দুই শিশুকে ধর্ষণের মামলায় আসামির ৬০ বছরের কারাদণ্ড
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-গোলাবারুদ উদ্ধার
‘প্রেম খুঁজে পেতে এখন আরো বিভ্রান্ত হতে হয়’, বললেন ঐশ্বর্য
দেশে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ গড়ার সুযোগ রয়েছে : পানিসম্পদমন্ত্রী
সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের পার্লামেন্টারি প্রতিনিধিদলের সাক্ষাৎ
নাটোরে মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
আর্সেনালের সাথে ২০৩০ পর্যন্ত নতুন চুক্তি নবায়ন করলেন আর্তেতা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ