কর্মক্ষেত্রে দুর্ঘটনায় ৬ মাসে ৩৮৯ শ্রমিক নিহত

প্রথম পাতা » ছবি গ্যালারী » কর্মক্ষেত্রে দুর্ঘটনায় ৬ মাসে ৩৮৯ শ্রমিক নিহত
সোমবার, ৩ জুলাই ২০২৩



কর্মক্ষেত্রে দুর্ঘটনায় ৬ মাসে ৩৮৯ শ্রমিক নিহত

চলতি বছরের শুরু থেকে ৩০ জুন পর্যন্ত ছয় মাসে সারাদেশে কর্মক্ষেত্রে দুর্ঘটনার শিকার হয়ে ৩৮৯ শ্রমিক নিহত হয়েছেন। এ সময়ে দুর্ঘটনা ছিল ২৮৭টি।

বেসরকারি সংস্থা সেইফটি অ্যান্ড রাইটস সোসাইটি (এসআরএস) জাতীয় দৈনিকগুলোর খবর থেকে এ তথ্য পেয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। এক্ষেত্রে ১৫টি জাতীয় এবং ১১টি স্থানীয় সংবাদপত্রে প্রকাশিত খবরের তথ্য নিয়েছে এসআরএস।

এসআরএস জানায়, গত বছর একই সময়ে সারাদেশে ২৪১টি কর্মক্ষেত্র দুর্ঘটনায় ৩৩৩ জন শ্রমিক নিহত হয়েছিল।

কর্মক্ষেত্রে দুর্ঘটনার তথ্য বিশ্লেষণ করে সংস্থাটি জানায়, গত ছয় মাসে পরিবহন খাতের সর্বোচ্চ ১২৮ শ্রমিক নিহত হয়েছেন। আর নির্মাণ খাতে নিহত শ্রমিকের সংখ্যা ৮৬ জন। ওয়ার্কশপ, গ্যাস, বিদ্যুৎ সরবরাহ প্রতিষ্ঠানসহ সেবামূলক প্রতিষ্ঠানের কর্মরত ৮৫ শ্রমিক নিহত হন। কলকারখানা ও অন্যান্য উৎপাদনশীল প্রতিষ্ঠানে এই সংখ্যা ৫০ জন এবং কৃষি খাতে ৬২ জন।

মৃত্যুর কারণ পর্যালোচনা করে দেখা যায়, সড়ক দুর্ঘটনায় ১৭৩ জন; বিস্ফোরণে ৫০ জন; বজ্রপাতে ৪০ জন; মাঁচা বা উপর থেকে পড়ে মারা গেছেন ৩২ জন; বিদ্যুৎস্পৃষ্টে ৩০ জন; শক্ত বা ভারী কোনো বস্তুর দ্বারা আঘাত বা তার নিচে চাপা পড়ে ২২ জন; রাসায়নিক দ্রব্য বা সেপটিক ট্যাংক বা পানির ট্যাংকের বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ১২ জন; আগুনে পুড়ে ৮ জন; পানিতে ডুবে ৫ জন; পাহাড় বা মাটি, ব্রিজ, ভবন বা ছাদ, দেয়াল ধসে ৪ জন এবং অন্যান্য কারণে ৮ জন।

তথ্য প্রকাশকালে এসআরএসের নির্বাহী পরিচালক সেকেন্দার আলী মিনা বলেন, কর্মক্ষেত্রের দুর্ঘটনা নিয়ন্ত্রণে জরুরি ব্যবস্থা গ্রহণ করা দরকার। বিভিন্ন ছোট বড় বিস্ফোরণের ঘটনাও এই ছয় মাসে পরিলক্ষিত হয়েছে। বজ্রপাতে কৃষিখাতের শ্রমিকদের মৃত্যু বেড়েছে এবং সেই সঙ্গে নির্মাণ খাতের নিরাপত্তা ঘাটতি রয়েছে।

তিনি বলেন, কর্মক্ষেত্রে দুর্ঘটনা নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি আরও বাড়াতে হবে। তা না হলে দুর্ঘটনা বাড়তেই থাকবে। পরিবহন, নির্মাণ, উৎপাদন ও সেবাখাতে দুর্ঘটনা বেশি ঘটেছে। কর্মক্ষেত্রে শ্রমিকের নিরাপত্তা নিয়ে মালিকদের অবহেলা এবং সরকারি সংশ্লিষ্ট দপ্তরগুলোর যথাযথ পরিদর্শনের ঘাটতি কর্মদুর্ঘটনা বৃদ্ধির অন্যতম কারণ।

কারখানা ও প্রতিষ্ঠান ভিত্তিক নিরাপত্তা নির্দেশনা প্রণয়ন, ঝুঁকি নিরূপনসহ দুর্ঘটনার মূল কারণ চিহ্নিত করে তা কীভাবে কমিয়ে আনা যায় সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শিগগিরই ব্যবস্থা নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন এসআরএসের নির্বাহী পরিচালক।

বাংলাদেশ সময়: ২০:৩৯:১৩   ৩৬৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকবে : বাণিজ্যমন্ত্রী
মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী
পতিত শক্তির রাজনীতিতে ফেরার প্রশ্নে আমরা সবাই এক: স্বরাষ্ট্রমন্ত্রী
সৃজনশীল অর্থনীতি ও রিভার্স ব্রেইন ড্রেইনের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান অর্থমন্ত্রীর
জমকালো আয়োজনে সিলেটে শুরু রিয়ার এডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট
প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা
সদরপুরের সন্তান মোঃ ফজলুর রহমান পিএসসি’র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন
সালথায় আওয়ামী লীগের বিরুদ্ধে মহিলা দলের বিক্ষোভ মিছিল
মধুখালীর মেগচামীতে বিএনপি’র বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
লকডাউন কর্মসূচির সমর্থনে মুকসুদপুর পৌর আওয়ামী লীগের মশাল মিছিল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ