বিচার প্রার্থীদের সুবিধা নিশ্চিতে বান্দরবানে ন্যায়কুঞ্জ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রথম পাতা » চট্টগ্রাম » বিচার প্রার্থীদের সুবিধা নিশ্চিতে বান্দরবানে ন্যায়কুঞ্জ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩



বিচার প্রার্থীদের সুবিধা নিশ্চিতে বান্দরবানে ন্যায়কুঞ্জ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

আদালত প্রাঙ্গনে বিচার গ্রহণ করতে আসা বিচার প্রার্থীদের সর্বোচ্চ সেবা প্রদানে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে ন্যায়কুঞ্জের যাত্রা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. হাবিবুল গনি।
মঙ্গলবার সকাল ১০টায় বান্দরবানে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে ন্যায়কুঞ্জ নামে একটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন বিচারপতি মো.হাবিবুল গনি।
এসময় তিনি আরো বলেন, প্রধান বিচারপতির নিদের্শনায় প্রতিটি জেলার দায়রা ও জজ আদালতে এ ন্যায়কুঞ্জ ভবনের স্থাপন করার কাজ শুরু হয়েছে, আর এ ভবন নির্মিত হলে দূর দূরান্ত থেকে আগত বিচারপ্রার্থীদের আদালত প্রাঙ্গনে গিয়ে ভোগান্তি পোহাতে হবে না।
গণপূর্ত বিভাগের বাস্তবায়নে প্রায় ৫২লক্ষ টাকা ব্যয়ে এ ভবন তৈরি করা হচ্ছে । আর এ ন্যায়কুঞ্জ ভবনে বিচারপ্রার্থীদের জন্য আধুনিক বিশ্রামাগার, সুপেয় খাবার পানির ব্যবস্থা এবং নারী ও শিশুদের বসার জন্য আলাদা কক্ষের ব্যবস্থা করা হচ্ছে।
ন্যায়কুঞ্জ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্টার কাজী আরাফাত উদ্দিন, জেলা ও দায়রা জজ মো.ফজলে এলাহি ভূইয়া, জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি,পুলিশ সুপার মো.তারিকুল ইসলাম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শর্মী চাকমাসহ জেলা ও দায়রা জজ আদালত এর কর্মকর্তা-কর্মচারী, বিচারক এবং আইনজীবীরা উপস্থিত ছিলেন ।

বাংলাদেশ সময়: ১৬:৩২:১৮   ৩১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


টেকনাফের দুর্গম পাহাড় থেকে অপহৃত চার তরুণ উদ্ধার
প্রধানমন্ত্রীর ঘোষণায় রাঙ্গামাটিতে গাছের চারা রোপণ বিজিবি’র
ছাগলকে পাইপ দিয়ে পানি খাওয়ানো চাঁন বাদশা আটক
দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে ভেনামি চিংড়ি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিজিটাল নকলকে প্রতিহত করতে হবে: শিক্ষামন্ত্রী
দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত রাঙ্গামাটির ৪৪ আশ্রয়কেন্দ্র
‘কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে’
রাঙামাটিতে নিখোঁজের দুদিন পর নারীর লাশ উদ্ধার
সাংস্কৃতিক অঙ্গনকে দলীয়করণের মাধ্যমে ক্ষতিগ্রস্ত করা হয়েছে : সংস্কৃতি প্রতিমন্ত্রী
বান্দরবানে দুর্গম সীমান্ত এলাকায় বিজিবি’র মেডিকেল ক্যাম্পেইন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ