রাঙ্গামাটিতে অবৈধ দোকানপাট উচ্ছেদ

প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গামাটিতে অবৈধ দোকানপাট উচ্ছেদ
বুধবার, ৫ জুলাই ২০২৩



রাঙ্গামাটিতে অবৈধ দোকানপাট উচ্ছেদ

জেলা শহরের ফুটপাত ও সড়কে অবৈধভাবে দখলকারীদের দোকানপাটে আজ উচ্ছেদে অভিযান চালিয়েছে রাঙ্গামাটি জেলা পুলিশ।
বেলা ১১টা থেকে রাঙ্গামাটি শহরের বনরূপা, ফরেস্ট রোড ও হ্যাপির মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
কয়েক ঘন্টাব্যাপী চলা এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহ ইমরান ও কোতয়ালী থানার ওসি আরিফুল আমীন। এ সময় পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযানে শতাধিক ভ্রাম্যমাণ দোকানপাট উচ্ছেদ করা হয়। এছাড়া ফুটপাত দখল করে গাড়ী পাকিং ও মূল দোকানের বাইরে সড়ক পর্যন্ত যেসব মালামাল রাখা হয় তা অপসারণ করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহ ইমরান জানান, নিরাপত্তার স্বার্থে ও শহরের সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে ফুটপাত ও সড়ক দখলকারীদের অবৈধ দোকানপাট ও পার্কিংয়ের বিরুদ্ধে এ উচ্ছেদে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং তা অব্যাহত থাকবে।
এ সময় শহরের ফুটপাত দখল ও অবৈধ সিএনজির যানজট মুক্ত করার দাবি জানান স্থানীয়রা।

বাংলাদেশ সময়: ১৪:৫৬:৩৪   ৩৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


প্রাইমারি-মাধ্যমিক স্কুলে মিড ডে মিল চালু হবে : জোনায়েদ সাকি
আ. লীগকে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে মোকাবেলা করা হবে : পানিসম্পদমন্ত্রী
বান্দরবান শহরকে পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন পর্যটন নগরীতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে -পার্বত্য মন্ত্রী
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক
ফোন ছিনিয়ে নেওয়ার সময় বাধা দেওয়ায় লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় আঘাত
তিতাস-২৮ উদ্বোধন: জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী
আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়াপ্রেমী : কামরুল হুদা
প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম
লক্ষ্মীপুরে তিন হোটেলে ১০ লাখ ২০ হাজার টাকা জরিমানা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ