জ্বালানি ফুরিয়ে গেছে পাকিস্তান সেনাবাহিনীর!

প্রথম পাতা » আন্তর্জাতিক » জ্বালানি ফুরিয়ে গেছে পাকিস্তান সেনাবাহিনীর!
বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩



জ্বালানি ফুরিয়ে গেছে পাকিস্তান সেনাবাহিনীর!

দীর্ঘদিন ধরেই অর্থনৈতিক সংকটে জেরবার পাকিস্তান। এবার দেশটির সেনাবাহিনীর জ্বালানিও ফুরিয়ে যাওয়ার পথে। এই অবস্থায় জ্বালানি বাঁচাতে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত সবধরনের সামরিক অনুশীলন স্থগিত ঘোষণা করেছে তারা।

ভারতীয় সংবাদমাধ্যম ইউরেশিয়ান টাইমসের এক প্রতিবেদনে পাকিস্তান সেনাবাহিনীর একটি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, জ্বালানি সংকটের কারণে পাকিস্তান সেনাবাহিনী সবধরনের অনুশীলন বাতিল করেছে।

সম্প্রতি পাকিস্তান সেনাবাহিনীর সদর দফতরে ডিরেক্টর জেনারেল অব মিলিটারি ট্রেইনিং-এর কার্যালয় থেকে থেকে তাদের সব আঞ্চলিক দফতর এবং অন্যান্য ইউনিটের কাছে এ বিষয়ে একটি নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ডিসেম্বর পর্যন্ত সবধরনের যুদ্ধ প্রস্তুতি এবং অনুশীলন বাতিল করা হয়েছে।

যুদ্ধ প্রস্তুতি এবং অনুশীলন বাতিল করার প্রাথমিক কারণ হিসেবে ‘রিজার্ভ জ্বালানি’ এবং প্রয়োজনীয় লুব্রিকেন্টের অভাবকে উল্লেখ করা হয়েছে।

এদিকে, পাকিস্তানকে ৩ বিলিয়ন (তিনশ কোটি) মার্কিন ডলার ঋণ দেয়ার প্রাথমিক চুক্তি করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। শুক্রবার (৩০ জুন) পাকিস্তানের অর্থমন্ত্রী ও আইএমএফের মধ্যে এ চুক্তি হয়।

চুক্তির বিষয়টি জানিয়ে এক টুইটার বার্তায় পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার বলেন, ‘সমস্ত প্রশংসা আল্লাহর।’ তিনি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, পাকিস্তান আইএমএফ থেকে শিগগিরই চুক্তির আনুষ্ঠানিক নথি পাবে। এর আগে, তিনি আইএমএফের সঙ্গে চুক্তির বিষয়টি জানিয়ে বলেছিলেন, যেকোনো সময় এ ব্যাপারে চূড়ান্ত চুক্তি হতে পারে।

প্রতিবেদনে বলা হয়, আইএমএফ বোর্ডের অনুমোদন সাপেক্ষে চূড়ান্ত চুক্তির পর, পাকিস্তান নয় মাসে এ ঋণ পেতে পারে।

বাংলাদেশ সময়: ১৩:১৬:১২   ৪৫৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


পেজেশকিয়ানের ওপর চাপ বাড়াচ্ছে ইরানের কট্টরপন্থিরা, পররাষ্ট্রমন্ত্রীর অভিশংসন চায়
সামরিক হামলা বা নিষেধাজ্ঞায় যুদ্ধ থামবে না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ফ্রান্সজুড়ে বিক্ষোভে সংঘর্ষ, আটক অন্তত ৩৬০
ইরানের সঙ্গে অধিকাংশ সীমান্ত ক্রসিং বন্ধে ইরাককে যুক্তরাষ্ট্রের আহ্বান
ইসলামাবাদে ৭ নভেম্বরের চেতনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
সৌদি-পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে তুরস্কের পার্লামেন্টের সায়
পাঞ্জাবে কর্মভূমি এক্সপ্রেসের চার বগিতে আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্ক
আল-সায়েদের বিজয়ে কর্ণাটকে উল্লাস
নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী আবের কাওয়াস
মার্কিন সিনেটের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার ডেমোক্র্যাটদের, বড় ধাক্কায় ট্রাম্প

News 2 Narayanganj News Archive

আর্কাইভ