র‌্যাবের বিশেষ অভিযানে ১০ ছিনতাইকারী গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » র‌্যাবের বিশেষ অভিযানে ১০ ছিনতাইকারী গ্রেপ্তার
বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩



র‌্যাবের বিশেষ অভিযানে ১০ ছিনতাইকারী গ্রেপ্তার

রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)। মোহাম্মদপুর, হাজারীবাগ ও তেজগাঁও এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (৬ জুলাই) সকালে র‌্যাব-২-এর সিনিয়র সহকারী পরিচালক শিহাব করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সময়ে ছিনতাই বেড়েছে। এ সংক্রান্ত একাধিক সাধারণ ডায়েরি (জিডি) ও মামলাও হয়েছে। এতে মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এর প্রেক্ষিতে র‌্যাব-২ ছিনতাই চক্রের ওপর গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় বুধবার (৫ জুলাই) র‌্যাব-২-এর একাধিক দল মোহাম্মদপুর, হাজারীবাগ ও তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের মূল হোতাও আছেন। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ছুরি, চাকু, খুর ও অন্যান্য দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।

শিহাব করিম আরও বলেন, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্য। রাজধানীর বিভিন্ন এলাকায় পথচারীদের ভয় দেখিয়ে তারা নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মুঠোফোনসহ মূল্যবান জিনিসপত্র ছিনতাই করত। ছিনতাইকারীদের নির্মূলে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৩:১৯:২২   ২৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জুলাই শহীদ দিবস উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মধুখালীতে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা
রথযাত্রা মহোৎসবের উদ্বোধন; সম্প্রীতি ও ঐক্যের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর
জুলাই‌ নি‌য়ে কখনও বিতর্ক করা যা‌বে না - এমপি খোকন
দিনব্যাপী নানা কর্মসূচিতে নারায়ণগঞ্জে ‘১৬ জুলাই শহীদ দিবস’ উদযাপন
সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর : মাহদী আমিন
সন্দেহভাজনদের দ্রুত ফেরত চায় ঢাকা: আরব আমিরাত ও ভারতের অপেক্ষায় স্বরাষ্ট্রমন্ত্রী
চরভদ্রাসনে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
নগরকান্দা উপজেলা রিপোর্টার্স ক্লাবে নতুন ১৭ সদস্যের পরিচিতি সভা অনুষ্ঠিত
শুধু দোষীদের বিরুদ্ধেই দেওয়া হবে চার্জশিট: ডিবি প্রধান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ