মা হারালেন মিঠুন চক্রবর্তী

প্রথম পাতা » ছবি গ্যালারী » মা হারালেন মিঠুন চক্রবর্তী
শুক্রবার, ৭ জুলাই ২০২৩



মা হারালেন মিঠুন চক্রবর্তী

মিঠুন চক্রবর্তীর মা শান্তিরানি চক্রবর্তী মারা গেছেন। শুক্রবার (৭ জুলাই) মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতার মা।

খবরটি নিশ্চিত করেছেন মিঠুনের ছোট ছেলে নমশি চক্রবর্তী।

ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘হ্যাঁ, খবরটা সত্যি। দাদিমা আর আমাদের মাঝে নেই।’

একসময় জোড়াবাগানের বাড়িতে চার ভাই-বোন ও মা-বাবার সঙ্গে থাকতেন মিঠুন। পরে তার মা শান্তিরানি চক্রবর্তীকে নিয়ে যান মুম্বাই। সেখানে তার সঙ্গেই থাকতেন তিনি। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে এসেছে মিঠুনের সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে।

মিঠুনের মায়ের মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি টুইট করে লেখেন, ‘মাতৃবিয়োগের জন্য মিঠুন চক্রবর্তীকে জানাই আন্তরিক সমবেদনা। আশা করি, মিঠুনদা ও তার পরিবার এই গভীর শোক সামলে উঠবেন।’

বাংলাদেশ সময়: ১৫:৪০:২৬   ৩৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সদরপুরে এসএসসি ২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
সদরপুরে এসএসসি ২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্বারোপ ডা. জুবাইদা রহমানের
ফরিদপুরে শ্রমিকদের কল্যাণ তহবিলের টাকা উত্তোলনে বাধার অভিযোগ, কর্মবিরতির ঘোষণা
গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি
নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
সাব-রেজিস্ট্রার বদলি কোন পদ্ধতিতে জানালেন আইনমন্ত্রী
বরিশালে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
আলফাডাঙ্গায় গ্রেপ্তারি পরোয়ানায় এনামুল শেখ গ্রেপ্তার
সরিষাবাড়ীতে আসাদের বাঁশঝাড়ে বসে নিত্যদিনের জুয়ার আসর, অতিষ্ঠ এলাকাবাসী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ