যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ প্রস্তুত আছে : আইজিপি

প্রথম পাতা » ছবি গ্যালারী » যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ প্রস্তুত আছে : আইজিপি
শুক্রবার, ৭ জুলাই ২০২৩



যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ প্রস্তুত আছে : আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, নির্বাচনকালে আমরা নির্বাচন কমিশনের অধীনে দায়িত্ব পালন করে থাকি। নির্বাচন কমিশন আমাদেরকে যে নির্দেশনা দেবে সেই নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করতে পুলিশের প্রতিটি সদস্য বদ্ধপরিকর।

শুক্রবার (৭ জুলাই) সকালে সুনামগঞ্জ পুলিশ লাইন্সে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইজিপি আরও বলেন, পুলিশ শত বছরের একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান নির্বাচনসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় দীর্ঘদিন যাবত সফলভাবে দায়িত্ব পালন করে আসছে। জঙ্গি ও সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতিতে আমরা কাজ করছি। নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের পূর্ব অভিজ্ঞতা আছে, সামর্থ্য আছে। আমরা দায়িত্ব পালনে প্রস্তুত আছি। কেউ আইন-শৃঙ্খলা বিঘ্নের চেষ্টা করলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশের সক্ষমতা রয়েছে, সাহস আছে এবং প্রস্তুত আছে।

এ সময় অন্যান্যের মধ্যে পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৫৩:২৭   ৩৪৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আগামী গ্রীষ্মের আগে ময়মনসিংহ অঞ্চলে লোডশেডিং কমবে : জ্বালানিমন্ত্রী
গডফাদার ও সন্ত্রাসের বিরুদ্ধে সাংবাদিকদের কলম সোচ্চার রাখার আহ্বান মাসুমের
মাদকাসক্তি প্রতিরোধে খেলাধুলার কোনো বিকল্প নেই : শিক্ষামন্ত্রী
বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডের শুল্ক হ্রাস ও বাংলাদেশি পণ্য আমদানি বাড়ানোর আহ্বান
নামাজ পড়া নিয়ে মসজিদেই সংঘর্ষ, নগরকান্দায় আহত ২০
স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে মিছিল বড় হবে: নাহিদ
ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত: রাশেদ খাঁন
চিনিশিল্পকে লাভজনক করতে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ