পরীক্ষামূলকভাবে বিকেলে আগারগাঁও থেকে মতিঝিল যাবে মেট্রোরেল

প্রথম পাতা » ছবি গ্যালারী » পরীক্ষামূলকভাবে বিকেলে আগারগাঁও থেকে মতিঝিল যাবে মেট্রোরেল
শুক্রবার, ৭ জুলাই ২০২৩



পরীক্ষামূলকভাবে বিকেলে আগারগাঁও থেকে মতিঝিল যাবে মেট্রোরেল

রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল অংশে আজ পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চলবে।

শুক্রবার (৭ জুলাই) বিকেল ৪টায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এর উদ্বোধন করবেন।

এ বিষয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপমহাব্যবস্থাপক নাজমুল ইসলাম ভূঁইয়া বলেন, মন্ত্রী (ওবায়দুল কাদের) শুক্রবার আনুষ্ঠানিকভাবে পরীক্ষামূলক চলাচল উদ্বোধন করবেন।

আগারগাঁও-মতিঝিল অংশে পরীক্ষামূলক চলাচল সফল হলে শুরু হবে ট্রায়াল। এরপরই অক্টোবর থেকে পুরোদমে যাত্রী নিয়ে চলাচল করবে মেট্রোরেল।

আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রোরেলের সাতটি স্টেশন রয়েছে। সেগুলো হলো- বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, টিএসসি, সচিবালয় ও মতিঝিল। এরমধ্যে অক্টোবরের প্রথম সপ্তাহে ফার্মগেট, শাহবাগ ও মতিঝিল স্টেশন চালু হতে পারে।

উল্লেখ্য, গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উত্তরা-আগারগাঁও রুটে ট্রেন চলাচল শুরু হয়। ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত প্রকল্পের কাজ শেষ করার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৫৭:৩৩   ৩২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মহিলা ও শিশু বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
বাবুরচর উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সমীর কুমারের রাজকীয় বিদায় সংবর্ধনা
আশাপুর সিনিয়র আলিম মাদ্রাসায় অ্যাডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা প্রদান
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
বগুড়ায় দুই শিশুকে ধর্ষণের মামলায় আসামির ৬০ বছরের কারাদণ্ড
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-গোলাবারুদ উদ্ধার
‘প্রেম খুঁজে পেতে এখন আরো বিভ্রান্ত হতে হয়’, বললেন ঐশ্বর্য
দেশে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ গড়ার সুযোগ রয়েছে : পানিসম্পদমন্ত্রী
সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের পার্লামেন্টারি প্রতিনিধিদলের সাক্ষাৎ
নাটোরে মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ