টাঙ্গাইলে কাভার্ডভ্যান ও পিকআপের সংঘর্ষ, আহত ১৫

প্রথম পাতা » ছবি গ্যালারী » টাঙ্গাইলে কাভার্ডভ্যান ও পিকআপের সংঘর্ষ, আহত ১৫
শুক্রবার, ৭ জুলাই ২০২৩



টাঙ্গাইলে কাভার্ডভ্যান ও পিকআপের সংঘর্ষ, আহত ১৫

টাঙ্গাইলে কাভার্ডভ্যান ও পিকআপের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (৭ জুলাই) বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাবনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। তবে দুর্ঘটনা কবলিতরা সকলেই সিরাজগঞ্জ থেকে ঢাকায় কর্মস্থলে ফিরছিলেন বলে জানা গেছে।

আহত মিনহাজের স্ত্রী আকলিমা বেগম জানান, শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ থেকে ঢাকায় কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্য স্বামীর সঙ্গে একটি পিকআপে করে রওনা হোন। পিকআপ ভ্যানটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় পৌঁছালে একই দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাদের গাড়িটির ওপরে পেছন থেকে তুলে দেন। এতে পিকআপে থাকা প্রায় ১৫ জন যাত্রী আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। আহতরা সকলেই ঢাকার যাত্রী ছিলেন।

জেলার ট্রাফিক সার্জেন্ট মুশফিকুর রহমান জানান, খবর পেয়ে আমরা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠিয়েছি। আহতদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক। কাভার্ডভ্যানটি আটক করতে পারেনি পুলিশ।

বাংলাদেশ সময়: ১৯:৫৪:৫১   ৪১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দুর্বৃত্তদের হামলায় আহত পুলিশ পরিদর্শককে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী
রাজশাহীতে ছয়টি রেললাইন, ফোর লেন সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগ
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তর পরিদর্শন
ত্রয়োদশ জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
ডেপুটি স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ অনুষ্ঠিত
আদালতে ‘জয় বাংলা’স্লোগান দেওয়া ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি সাখাওয়াতের
সালথায় ডিম খাওয়া নিয়ে বিরোধ, কৃষকের মৃত্যু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ