‘মেট্রোরেলের ইন্ট্রিগেশন টেস্ট ১৫ অক্টোবর পর্যন্ত চলবে’

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘মেট্রোরেলের ইন্ট্রিগেশন টেস্ট ১৫ অক্টোবর পর্যন্ত চলবে’
শুক্রবার, ৭ জুলাই ২০২৩



‘মেট্রোরেলের ইন্ট্রিগেশন টেস্ট ১৫ অক্টোবর পর্যন্ত চলবে’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আজ থেকে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত মেট্রোরেলের সিস্টেম ইন্টিগ্রেশন টেস্ট চলবে। এই টেস্ট শুক্রবারে দিন এবং অন্যান্য দিন রাতে চলবে। আশা করছি, অক্টোবরের শেষ প্রান্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অংশে (আগারগাঁও থেকে মতিঝিল) মেট্রোরেল চলাচলের শুভ উদ্বোধন ঘোষণা করবেন।

শুক্রবার (৭ জুলাই) আগারগাঁওয়ের মেট্রোরেল স্টেশনের প্ল্যাটফর্মে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) আয়োজিত ‘এমআরটি লাইন-৬ এর আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রো ট্রেন চলাচল পরীক্ষণের শুভ সূচনা’ অনুষ্ঠানে তিনি এসব তথ্য বলেন।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা সরকারের একটি গুরুত্বপূর্ণ মেগা প্রকল্প মেট্রোরেল। এটির আরেকটি মাইলফলক আমরা উদ্বোধন করতে যাচ্ছি, সেটি হচ্ছে আগারগাঁও-মতিঝিল রুটে ইন্ট্রিগেশন টেস্ট।

তিনি বলেন, মেট্রোরেলে এটাই আমাদের প্রথম কাজ। এরপরে আরও পাঁচটি লাইন আছে। ২০৩০ সালের মধ্যে মেট্রোরেলের ছয়টি লাইনের কাজ আমরা সম্পূর্ণভাবে সম্পন্ন করতে পারব। এই লক্ষ্য নিয়েই আমাদের কাজ এগিয়ে চলেছে। এর জন্য ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক সবাইকে নিয়ে কাজ করে যাচ্ছেন।

ওবায়দুল কাদের বলেন, শুধু রাজনীতি করলেই হয় না, ভিশন থাকতে হয়। কোনো প্রকল্প নিতে গেলে পরিকল্পনা থাকতে হয়। এজন্য শেখ হাসিনার সরকার মেগা প্রকল্প একে একে উদ্বোধন করছে। সরকার এসব প্রকল্প বাস্তবায়ন করে জনগণকে দেখাচ্ছে, রাজনৈতিক সদিচ্ছা থাকলেই সম্ভব। এক বছর আগেও জনগণ ভাবতে পারেনি যে পদ্মা সেতু উদ্বোধন হবে, মেট্রোরেল চলবে। কিন্তু এসব সম্ভব হয়েছে।

বাংলাদেশ সময়: ২০:০৬:১৫   ৩৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দুর্বৃত্তদের হামলায় আহত পুলিশ পরিদর্শককে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী
রাজশাহীতে ছয়টি রেললাইন, ফোর লেন সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগ
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তর পরিদর্শন
ত্রয়োদশ জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
ডেপুটি স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ অনুষ্ঠিত
আদালতে ‘জয় বাংলা’স্লোগান দেওয়া ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি সাখাওয়াতের
সালথায় ডিম খাওয়া নিয়ে বিরোধ, কৃষকের মৃত্যু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ