কুরুচিপূর্ণ পরিচালকের সঙ্গে রাজ কাপুরকে জড়িয়ে বোমা ফাটালেন হেমা মালিনী

প্রথম পাতা » ছবি গ্যালারী » কুরুচিপূর্ণ পরিচালকের সঙ্গে রাজ কাপুরকে জড়িয়ে বোমা ফাটালেন হেমা মালিনী
সোমবার, ১০ জুলাই ২০২৩



কুরুচিপূর্ণ পরিচালকের সঙ্গে রাজ কাপুরকে জড়িয়ে বোমা ফাটালেন হেমা মালিনী

সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে বর্ষীয়ান অভিনেত্রী হেমা মালিনী জানান, সিনেমার শুটিংয়ের সময় এক পরিচালক তাকে ‘অশ্লীল’ প্রস্তাব করেন। ওই পরিচালকের পাশাপাশি ভারতের জনপ্রিয় ব্যক্তিত্ব রাজ কাপুরকে নিয়েও নতুন তথ্য দিয়ে বোমা ফাটিয়েছেন হেমা।

বলিউড ইন্ডাস্ট্রিতে ছয় দশকেরও বেশি সময় ধরে কাজ করছেন ‘ড্রিম গার্ল’ খ্যাত হেমা মালিনী। সিনেমায় কাজ করতে গিয়ে সম্মুখীন হয়েছেন বাজে পরিস্থিতির।

এমনই এক বাজে পরিস্থিতির কথা সম্প্রতি তিনি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। বাজে অভিজ্ঞতার ঘটনা স্মরণ করে হেমা মালিনী জানান, একটি সিনেমার শুটিং চলছিল। ওই সিনেমার পরিচালক হঠাৎ আমার কাছে এসে বলেন, শাড়ির আঁচলের সেফটিপিনটি খুলে ফেলো।

পিঙ্ক ভিলার প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, এমন অশোভন আবদারে পরিচালককে অভিনেত্রী জানান, শাড়ির আঁচলের সেফটিপিন খুলে ফেললে তো তা নিচে পড়ে যাবে। হেমার ওই উত্তরে পরিচালক জানান, আমরা এমনই দৃশ্য শ্যুট করতে চাচ্ছি।

এমন অশোভন আবদার হেমা কখনই মেনে নেননি। এ কারণে নাম প্রকাশ না করা ওই পরিচালক মনোক্ষুণ্ন হন। এরপরই হেমা জানান, বলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়ক, প্রযোজক ও পরিচালক রাজ কাপুরের নাম।

রাজ কাপুরকে নিয়েও হেমা বলেন, ‘সত্যম শিবম সুন্দরম’ সিনেমাটির জন্য প্রথমে রাজ কাপুর তাকে সিনেমার নায়িকা করতে চেয়েছিলেন। এই সিনেমার চিত্রনাট্য পড়ার পর রক্ষণশীল হেমা ও তার মা কাজ করতে অসম্মতি জানান।

এই সিনেমায় কিছু এমন আপত্তিকর দৃশ্য ছিল যা কখনই হেমা করতে চাননি। এ কারণে হেমার জায়গায় এ সিনেমার নায়িকা করা হয় জিনাতকে। ‘সত্যম শিবম সুন্দরম’ সিনেমায় সাহসী কিছু দৃশ্যে অভিনয় করায় এখনও আলোচনায় আছেন জিনাত।

টাইস অব ইন্ডিয়ার বরাতে জানা যায়, সিনেমায় কাজের পুরনো দিনের এসব বাজে অভিজ্ঞতার ঘটনা ভক্তদের সঙ্গে শেয়ার করে হেমা জানান, এখন আর তিনি সিনেমায় কাজ করতে চান না। কারণ এখন সিনেমায় কাজ করা আরও চ্যালেঞ্জিং।

সিনেমায় কাজ না করলেও রাজনীতির সঙ্গে যুক্ত আছেন অভিনেত্রী। বর্তমানে মথুরার সাংসদ তিনি। রাজনৈতিক দায়িত্ব আর সংসার সামলাতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন ছয় দশকের বলিউডের ‘গ্লামার গার্ল’ হেমা মালিনী।

বাংলাদেশ সময়: ১০:৫৬:৫৬   ২৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
দেশের সকল নাগরিকের সুস্বাস্থ্য নিশ্চিত করাই সরকারের লক্ষ্য - স্বাস্থ্যমন্ত্রী
পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
তরুণদের কর্মসংস্থানে ব্যাপক শিল্পায়ন প্রয়োজন : আসাদুল হাবিব দুলু
লবণচাষিদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বসম্মত মতামতের ভিত্তিতেই স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করবে সরকার: তথ্যমন্ত্রী
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে ‘প্রাক-প্রস্তুতিমূলক সভা’
প্রবাসীর স্ত্রীকে মারধর ও প্রাণনাশের চেষ্টা, থানায় অভিযোগ
মধুখালীতে চিনিকল যুবসংঘের আয়োজনে ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ