ভারতে আস্ত সেতু চুরি!

প্রথম পাতা » আন্তর্জাতিক » ভারতে আস্ত সেতু চুরি!
সোমবার, ১০ জুলাই ২০২৩



ভারতে আস্ত সেতু চুরি!

ভারতের মুম্বাইয়ে আস্ত একটি সেতু চুরির ঘটনা ঘটেছে। শহরের মালাদ এলাকায় ৯০ ফুট দীর্ঘ ৬ হাজার কেজি ওজনের ওই সেতু চুরির অভিযোগে ৪ ব্যক্তিকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। বিদ্যুৎ সঞ্চালন লাইন সরবরাহের জন্য মুম্বাইয়ের পশ্চিম শহরতলিতে একটি নালার ওপর লোহার ওই সেতুটি নির্মাণ করা হয়েছিল। খবর এনডিটিভির।

পুলিশ জানায়, নালার ওপর স্থায়ী সেতু নির্মাণের পর অস্থায়ী লোহার সেতুটি কয়েক মাস আগে ওই এলাকার অন্য একটি স্থানে সরিয়ে নেয়া হয়। কিন্তু পরে অস্থায়ী সেতুটির কোনো হদিস পাওয়া না পাওয়ায় ২৬ জুন নির্মাতা প্রতিষ্ঠান থানায় একটি অভিযোগ করে। পরে পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে সেতু চুরির দায়ে সন্দেহভাজন ৪ জনকে গ্রেফতার করে। চোর দল লোহা কেটে ছয় হাজার কেজি ওজনের সেতুটি চুরি করে নিয়ে যায় বলে জানায় পুলিশ।

বাঙ্গুর নগর থানার এক পুলিশ কর্মকর্তা বলেন, বৈদ্যুতিক তার পার করার জন্য শহরের পশ্চিমে মালাদ এলাকায় নালার ওপর ৯০ ফুট লম্বা ওই লোহার সেতু তৈরি করা হয়েছিল।

পুলিশের কর্মকর্তা আরও বলেন, ওই এলাকায় সিসিটিভি ক্যামেরা না থাকায় পুলিশ আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখে। এতে গত ১১ জুন সেতু এলাকার দিকে বড় একটি গাড়িকে যেতে দেখা যায়।

পরে পুলিশ রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে গাড়িটির অবস্থান শনাক্ত করে। ওই কর্মকর্তা বলেন, ওই গাড়িতে লোহা কাটার সরঞ্জাম ছিল। লোহাগুলো কেটে ছয় হাজার কেজি ওজনের সেতুটি চুরি করে নিয়ে যাওয়া হয়।

তদন্তে এই সেতু নির্মাণে যে প্রতিষ্ঠানকে কাজ দেয়া হয়েছিল, সেখানকার এক কর্মীর সংশ্লিষ্টতা খুঁজে পায় পুলিশ। পরে ওই কর্মী ও তাঁর তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি সেতুর চুরি যাওয়া লোহাগুলো উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১০:৫৩:০৩   ৩৪৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


প্রথমবারের মতো বিদেশি নভোচারীকে নিয়ে মহাকাশ অভিযানে যাচ্ছে চীন
সংযুক্ত আরব আমিরাতে বাস-ট্রাকের সংঘর্ষে ১১ জনের প্রাণহানি
ইসরাইলে মার্কিন সামরিক সহায়তা বন্ধের আহ্বান মামদানির
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ভারত সফরে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
বুধের কক্ষপথে প্রবেশ করেছে জাপান-ইউরোপের যৌথ মহাকাশযান
পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
ইরান হামলার সিদ্ধান্ত ট্রাম্পের, সমর্থনের দায়িত্ব নিজের বললেন ভ্যান্স
ভারতের সামরিক প্রশিক্ষণকেন্দ্রে ক্ষেপণাস্ত্র অনুশীলনের সুযোগ পাচ্ছে জাপান
মিয়ানমারের গণহত্যার রায়ে ইসরায়েলের বিরুদ্ধে নতুন আইনি শঙ্কা
আইসিজের জেনোসাইড রায় প্রত্যাখ্যান করে ‘অন্যায়’ বলল মিয়ানমার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ